Home » আবগারি দুর্নীতির কিংপিন অরবিন্দ কেজরিওয়াল : ইডি

আবগারি দুর্নীতির কিংপিন অরবিন্দ কেজরিওয়াল : ইডি

সময় কলকাতা ডেস্ক,২২ মার্চ : দুর্নীতিমুক্ত ভারতের ডাক দিয়ে যিনি দিল্লিতে মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় এসেছিলেন তাঁকে গ্রেফতার করার পরে তদন্তকারী সংস্থা তাঁকেই বলছে দুর্নীতির কিংপিন বা দুর্নীতির অপরাধে মূল পান্ডা। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি কেলেঙ্কারিতে “কিংপিন” এবং “মূল ষড়যন্ত্রকারী” ছিলেন , এমনটাই অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে আম আদমি পার্টির প্রধানের ১০ দিনের হেফাজতের আবেদনের স্বপক্ষে এভাবেই যুক্তি ইডি-র।

তদন্তকারী সংস্থা দাবি করেছে মিঃ কেজরিওয়াল ‘দক্ষিণ গোষ্ঠী’ বা ‘সাউথ গ্ৰুপ ‘ ও প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া (গত বছর যিনি গ্রেফতার হন ) এবং এএপি অফিসার বিজয় নায়ার সহ অন্যান্য অভিযুক্তদের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছিলেন। কেজরি ওয়ালকে  কিংপিন বলার পেছনে আরও বেশ কিছু তথ্য আদালতের সামনে পেশ করেছে ইডি।

আরও পড়ুন Building Collapsedঃ গার্ডেনরিচের রেশ কাটতে না কাটতেই ফের ভেঙে পড়ল দোতলা বাড়ি, চাপা পড়ে মৃত ২

“আমরা PMLA, (বা মানি লন্ডারিং প্রতিরোধ আইন) ধারা ১৯( সেকশন 19) মেনে চলেছি। আত্মীয়দের বিষয়টি জানানো হয় এবং রিমান্ডের আবেদনের অনুলিপি দেওয়া হয়… গ্রেফতারের কারণ লিখিতভাবে দেওয়া হয়েছে…” ইডির হয়ে উপস্থিত অতিরিক্ত সলিসিটর-জেনারেল এসভি রাজু এমনটাই বলেছেন।

আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকাকে নোটিস কলকাতা হাইকোর্টের

“তিনি ( অরবিন্দ কেজরিওয়াল ) সরাসরি নীতি বাস্তবায়নে জড়িত ছিলেন, এবং দক্ষিণ গোষ্ঠীর পক্ষে। কেজরিওয়াল পক্ষপাতের বিনিময়ে দক্ষিণ গোষ্ঠীর কাছ থেকে কিকব্যাক দাবি করেছিলেন। মিঃ রাজু যুক্তি দিয়েছিলেন “তিনি (কেজরিওয়াল) অপরাধের অর্থ ব্যবহারের সাথে জড়িত।”

আরও পড়ুন Arvind Kejriwal: গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, বিক্ষোভ আপের

About Post Author