স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ মার্চ: আই লিগে ঘরের মাঠে ড্র করল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। শনিবার নৈহাটি স্টেডিয়ামে ইন্টার কাশির বিরুদ্ধে ১-১ গোলে ম্যাচ শেষ করল সাদা-কালো ব্রিগেড। যদিও এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত কলকাতার তৃতীয় প্রধান। প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল তারা। তবে খেলার শেষদিকে গোল হজম করতে হয়।কাশির বিরুদ্ধে ম্যাচ ড্র হলেও আই লিগ জয়ের খুব কাছে মহামেডান স্পোর্টিং। আর একটি ম্যাচে জিততে পারলেই আই লিগ ঢুকবে সাদা-কালো তাঁবুতে।

প্রথম বারের জন্য আই লিগের খেতাব জিততে মরিয়া মহামেডান স্পোর্টিং। শনিবার ঘরের মাঠে শুরু থেকে দাপট দেখায় তারা। ম্যাচ শুরুর আট মিনিটের মাথায় বিপক্ষের এক ফুটবলারের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল সাদা-কালো ব্রিগেড। অ্যালেক্সিস গোমেসের সঙ্গে পাস খেলে শট নেন এবি হার্নান্ডেজ। সেই শট বিপক্ষের সন্দীপ মাণ্ডির পায়ে লেগে জালে জড়িয়ে যায়। প্রথমার্ধে এগিয়ে গেলেও মহামেডানের উপর চাপ তৈরি করে কাশি। ম্যাচে সমতায় ফেরানোর সুযোগও তৈরি করে সফরকারী দল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় উত্তরপ্রদেশের দলটি। কাশির ফুটবলার নিকুমের শট পোস্টে লেগে না ফিরলে বিপদ বাড়তে পারত মহামেডানের। তবে সাদা-কালো ব্রিগেড খুব বেশি সময় নিজেদের দূর্গ অক্ষত রাখতে পারেনি। ৮৩ মিনিটে খেলায় সমকা ফেরায় কাশি।সফরকারী দলের হয়ে গোলটি করেন মারিও বার্কাও। জর্ডন লামেলার ক্রস থেকে হেড করে বল জালে জড়ান বার্কাও। গোল শোধের পরও ম্যাচের রাশ নিজেদের দখলে রাখলেও ব্যবধান বাড়াতে পারেনি কাশি।
FT | Spoils shared at Naihati. ????#JaanJaanMohammedan ????????#BlackAndWhiteBrigade ???????? #ILeague ???? #IndianFootball ⚽ #MDSPIK ⚔️ pic.twitter.com/5xKpTQHsE2
— Mohammedan SC (@MohammedanSC) March 30, 2024
আরও পড়ুন: English Premier League: প্রিমিয়ার লিগে পয়েন্ট নষ্ট চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের
২২ ম্যাচে ৪৯ পয়েন্টে লিগ শীর্ষে মহামেডান স্পোর্টিং। দুনম্বরে রয়েছে রিয়াল কাশ্মীর ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৪০। তিন নম্বরে থাকা শ্রীনিধি ডেকানের পয়েন্ট সমান হলেও দুম্যাচ কম খেলেছে তারা। চার নম্বরে রয়েছে ইন্টার কাশি। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৪০। আগামী ৬ এপ্রিল শিলং লাজংয়ের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলবে মহামেডান। সেই ম্যাচে জিতলে লিগ জয় প্রায় নিশ্চিত হয়ে যাবে কলকাতার তৃতীয় প্রধানের। আর রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে শ্রীনিধি হেরে গেলে লিগ জয় নিয়ে আর কোনও সংশয় থাকবে না মহামেডানের।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার