সময় কলকাতা ডেস্ক,৬ এপ্রিল : সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপক ও ছোট গল্পের ক্ষেত্রে আসামের বিখ্যাত লেখক প্রণবজ্যোতি ডেকা প্রয়াত। তিনি শনিবার গৌহাটিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
দীর্ঘদিন ধরে লেখালেখি করলেও প্রণবজ্যোতি ডেকা জীবনের শেষ প্রান্তে এসে সাহিত্য একাডেমী পুরস্কার পান। এই পুরস্কার তাঁর শ্রেষ্ঠ ছোট গল্প সংকলনের জন্য বিবেচিত হয়। ২০২৩ সালে তিনি এই পুরস্কার পেয়েছিলেন।তাঁকে বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী ছোট গল্পকার হিসেবে ধরা হয়। ছোট গল্পের জন্য তাঁর খ্যাতি বেশি হলেও তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে যথা অধ্যাপনা বা গবেষণা – তিনি ছিলেন সফল এবং নতুন পথের দিশারী। তিনি ছোট গল্প ছাড়াও সাহিত্যের অন্য ক্ষেত্রেও পদচারণা করেছেন।
আরও পড়ুন হাংরি জেনারেশন আন্দোলনের অন্যতম কবি মলয় রায়চৌধুরী প্রয়াত
#Latestbengalinews


More Stories
সোনার ছেলে শুটার ও কোচ যশপাল রানা প্রয়াত
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
চলে গেলেন বশির বদর