সময় কলকাতা ডেস্ক, ১৩ এপ্রিলঃ প্রকাশ্য দিবালোকে শপিং মলে দুষ্কৃতী হামলা। চলল এলোপাথাড়ি গুলি-ছুরিকাঘাত। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় শপিং মলে। দোকানের মধ্যে গিয়ে শাটার বন্ধ করে আশ্রয় নেন আতঙ্কিত বহু মানুষ। হামলার ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশন শপিং মলে।
জানা গিয়েছে, স্থানীয় সময় দুপুর ৩টে ৪০-এর দিকে পূর্ব শহরতলিতে হামলার ঘটনাটি ঘটে। দুষ্কৃতীরা একাধিক জনের উপর ছুরি এবং গুলি নিয়ে হামলা চালায়। শপিং মলের ভিতর গুলি চলার খবর পেয়ে বিকেল ৪টের আগেই ঘটনাস্থলে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়। প্রত্য়ক্ষদর্শীরা জানান, আচমকাই তাঁরা শূন্যে গুলি চলার শব্দ পান।
ঘটনার সঙ্গে সঙ্গে মল খালি করার নির্দেশ দেয় পুলিশ। ইতিমধ্যেই ঘটনার একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে লোকজন আতঙ্কে ছুটোছুটি করছে। হুড়োহুড়ি পড়ে গিয়েছে শপিং মলে। রক্তে ভেসে যাচ্ছে শপিং মলের মেঝে।
#CriminalattackinSydney
#latestbengalinews


More Stories
“সকল চুক্তির জননী ” – ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
এবার সেনাবাহিনীর কনভয়ে হামলা! হামলা চালালো বালোচ বিদ্রোহীরা, ৯০ জন পাকসেনার মৃত্যু!