Home » Mamata Banerjee: হেলিকপ্টারে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: হেলিকপ্টারে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সময় কলকাতা ডেস্ক, ২৭ এপ্রিলঃ  ফের আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শনিবার আসানসোলে প্রচারে যাওয়ার সময়ে হেলিকপ্টারে উঠতে গিয়ে ঘটে যায় বিপত্তি। কপ্টারের ভিতরেই হোঁচট খেয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী। এদিন দুর্গাপুর থেকে পশ্চিম বর্ধমানের আসানসোলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য হেলিকপ্টারে উঠেছিলেন মুখ্যমন্ত্রী। আর ঠিক সেসময় সিটে বসতে যাওয়ার আগে আচমকাই হোঁচট খান মমতা। পরে যদিও আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন Sujaykrishna Bhadra: নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে গেল সিবিআই

উল্লেখ্য, বাংলায় এখনও পাঁচ দফায় নির্বাচন বাকি। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে কুলটি এবং আসানসোল দক্ষিণ দুই জায়গায় সভা ছিল তাঁর। চোট পাওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী সময়মত সভাস্থলে পৌঁছে যান। এদিনের সভা থেকে একাধিক ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হন।

আরও পড়ুন  West Bengal Lok Sabha Election 2024ঃ ২৭২ কোম্পানি বাহিনীর নিরাপত্তায় দার্জিলিং-রায়গঞ্জ-বালুরঘাটে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ

বিজেপিকে তোপ দেগে এদিন তিনি বলেন, ‘ এখানে একটা চকোলেট বোমা ফাটলেও CBI,NIA, NSG-র প্রয়োজন কেন হচ্ছে। রাজ্য পুলিশকে জানাচ্ছে না। কেউ জানে না কোথা থেকে কী উদ্ধার হল। হতে পারে ওরা গাড়ি থেকে নিয়ে এসে দেখাচ্ছে। কোনও প্রমাণ নেই যে ওই ঘরে সেগুলো ছিল। সন্দেশখালির অভিযানে রাজ্য পুলিশকে কিছু জানানো হয়নি, এমনটাই স্পষ্ট জানান মমতা বন্দ্যোপাধ্যায়।’ একইসঙ্গে তিনি এদিন একাধিক বিষয়ে নরেন্দ্র মোদিকে তোপ দাগেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ‘ওরা ভাবছে বোমা মেরে, চাকরি খেয়ে নির্বাচনে জিততে পারবে। রোজগার চাই, রোটি, কাপড়া, মাকান চাই। লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, সাইকেল, মজদুরকে রক্ষাকবচ চাই।’

About Post Author