Home » হাতির হামলা অব্যাহত মেটেলির চা বাগানে

হাতির হামলা অব্যাহত মেটেলির চা বাগানে

সানী রায়,সময় কলকাতা, ৯ মে : হাতিদের দাপটে অতিষ্ঠ উত্তরবঙ্গের মেটেলি ব্লকের মানুষ। চা বাগানের শ্রমিকদের ঘর-বাড়ি, সম্পত্তি ধ্বংস হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলেছে স্থানীয় মানুষের । হাতির হামলা অব্যাহত , বাড়ছে ক্ষোভ।

স্থানীয় সূত্রের খবর, মেটেলি ব্লকের ডাঙ্গী ডিভিশন চা বাগানে হাতির হানায় আবার জীবন ও সম্পদ উভয়ই বিপর্যস্ত । বুধবার রাতে বাগানে হামলা চালিয়ে পাঁচটি শ্রমিক আবাস গুঁড়িয়ে দেয় হাতি। ওই সময় বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচেন কয়েকজন। চা বাগানে লাগাতার হাতির হামলায় রীতিমতো বনদফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকার জনগণ।

জানা গিয়েছে , বুধবার রাতে সংলগ্ন খরিয়ার বন্দর জঙ্গল থেকে একটি বুনো হাতি বের হয়ে আসে ডাঙ্গী ডিভিশন চা বাগানে। হাতিটি বাগানের পূর্ণিয়া লাইনের পুনু ওরাওঁ, শান্তি গঞ্জু, জিতিয়া ওরাও ও রুদন লোহারের আবাসিক ছাউনি গুঁড়িয়ে দেয়।এরপর হাতিটি সেখান থেকে চলে যায় সংলগ্ন কুঠি লাইনে।সেখানে মানু সাঁওতালের ডেরা ভেঙ্গে ভোর রাত নাগাদ হাতিটি ফের জঙ্গলে চলে যায়।

হাতির হামলা অব্যাহত ও নিত্যকার বিষয় হয়ে উঠেছে । উল্লেখ্য,সোমবার রাতে বাগানের একটি অঙ্গনওয়ারি কেন্দ্রে হামলা চালায় হাতিটি।লাগাদার বাগানে হাতির হানায় রীতিমতো আতঙ্কিত এলাকার জনগণ। চা বাগানে এবং হাতির হানা রুখতে বনকর্মীদের নিয়মিত টহলদারির দাবি করেছেন বাসিন্দারা। বনদফতরের তরফে হাতির হামলার খবর পেলেই বাগানে গিয়ে টহলদারির আশ্বাস দেওয়া হয়েছে ।।

আরও পড়ুন UEFA Champions League: বার্নাব্যুতে ত্রাতা হোসেলু, বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ান্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ

About Post Author