Home » কাঠ সরাতেই ফোঁস ফোঁস! ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

কাঠ সরাতেই ফোঁস ফোঁস! ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

সময় কলকাতা ডেস্ক,২৯ এপ্রিল :  জ্বালানির জন্য কাঠ- বোঝাই করে রাখা ছিল। আর তারমধ্যে বাসা বেঁধেছিলেন তিনি । কাঠ সরাতেই ফোঁস ফোঁস শব্দ শুনে সজাগ হয়ে বোঝা যায় তিনি বিরাট আকৃতির এক অজগর। রবিবার সকালে ক্রান্তি ব্লকের চেংমারী গ্রাম পঞ্চায়েতের পুরাতন চেংমারী বাঁধে আট ফুটের একটি অজগর উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

কাঠ সরাতেই ফোঁস ফোঁস শব্দ শুনে সজাগ হন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা পরিতোষ রায়, বদং মাহাতো জানান, অজগরের ফোঁসফোঁস স্থানীয়রা জড় হয়ে জ্বালানি কাঠ  সরিয়ে দেখে বিশাল আকৃতির অজগর ডিম নিয়ে বসে আছে। ডিমের সংখ্যা নেহাত কম নয়। পঁচিশ থেকে তিরিশটি। যুদ্ধকালীন তৎপরতায় খবর দেওয়া হয় কাঠামবাড়ি আপালচাঁদ বনকর্মীদের । খবর পেয়ে বনকর্মীরা এসে অজগরসহ ডিমগুলিকে উদ্ধার করে নিয়ে যায়।নিরাপদ জায়গায় অজগরটির ডিম সহ ছাড়িয়ে দেওয়া হবে বলে জানায় বন কর্মীরা।

আরও পড়ুন বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর উপস্থিতিতে শুটিংয়ের ফাঁকে অজগরের ওপরে অত্যাচারের অভিযোগ

ডিম সহ অজগরের কথা ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। পড়ে মোবাইলে ছবি তোলার হিড়িক।

এলাকাবাসী জানিয়েছেন এত বড় অজগর সাপ সাম্প্রতিককালে  তাঁরা দেখেন নি। সাপ নিয়ে যাওয়া হলে উত্তেজনা প্রশমিত হয়, আতঙ্ক তবুও রয়েছে – যা জলপাইগুড়ির মালবাজার সহ বিস্তীর্ণ এলাকায় নতুন কিছু নয়। দু বছর আগেও লিসরিভারে চা বাগানে গাছের উপর থেকে উদ্ধার হয়েছিল বারো ফুটের দীর্ঘ অজগর সাপ।।

আরও পড়ুন চিতাবাঘ বন্দি হতেই জঙ্গল থেকে ভেসে এল গর্জনের শব্দ : আবার চিতাবাঘ খাঁচাবন্দি, তবুও কমছে না আতঙ্ক

About Post Author