সময় কলকাতা ডেস্ক, ১৭ মেঃ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ দেবের বিরুদ্ধে। ভাইরাল অডিয়ো। ইতিমধ্যেই একটি অডিয়ো প্রকাশ্যে এনেছে হিরণ চট্টোপাধ্যায়। যার সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। সেই অডিয়োতে ভোটের মুখে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে দেবের বিরুদ্ধে। আর সেই অডিয়ো ভাইরাল করে সিবিআই তদন্তের দাবি করেছেন বিজেপি প্রার্থী হিরণ। হিরণের দাবি, চাকরি আশায় ৯ লক্ষ টাকা দিয়েছেন এক মহিলা। এরপর চাকরি না পেয়ে ফোন করে টাকা ফেরত চান ওই মহিলা। অন্যদিকে, এই কল রেকর্ডকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক৷

আরও পড়ুন Sitalkuchi: শীতলকুচিতে রাতের অন্ধকারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে চলল গুলি
সূত্রের খবর, অভিযোগকারী ইতিমধ্যেই টাকা ফেরত পেয়েছেন।মহিলার সঙ্গে দেবের ফোনে কথোপকথনের অডিয়ো প্রকাশ্যে এনেছেন হিরণ। যদিও এই এই ভাইরাল হওয়া এই অডিয়োর বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন দেব। তাঁর দাবি, এমন কোনও ফোন তাঁর কাছে আসেনি। অনেক কলরেকর্ডকে এডিট করা হয়েছে। মহিলার কণ্ঠস্বর লাগানো হয়েছে। সবকিছু নিয়েই ব্যবস্থা নেওয়া হবে৷
প্রসঙ্গত, ঘাটালে হিরণ চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী হওয়ার পর থেকেই দেবের বিরুদ্ধে কাটমানি নেওয়ার একাধিক অভিযোগ তুলেছেন৷ এসবের মাঝেই দেবের প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে আশা কর্মীকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পরই পাঁচ দিনের মাথায় এক লক্ষ আশি হাজার টাকা অভিযোগকারীকে ফেরত দেওয়া হয়। সেই ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই ফের নতুন করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। যদিও দেবের প্রতিনিধি রামপদ মান্নাও পুরো বিষয়টি অস্বীকার করেছেন।
#LokSabhaElection2024
#DEVVideo
#Latestbengalinews


More Stories
গজরাজদের খিদে পায়, হাতি কাহা কাহা চলে !
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি