Home » Bus Accident: ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তর দিনাজপুরে! মৃত ২, আহত ২০

Bus Accident: ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তর দিনাজপুরে! মৃত ২, আহত ২০

সময় কলকাতা ডেস্ক, ১৮ মেঃ সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার মনোরা এলাকায়। জানা গিয়েছে, একটি সরকারি ভলভো শনিবার সকালে কলকাতা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত এক মহিলা-সহ দুই জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ২০ জন যাত্রী। মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন   টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ দেবের বিরুদ্ধে, ভাইরাল অডিয়ো, সিবিআই তদন্তের দাবি হিরণের

সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার সকালে কলকাতা থেকে কোচবিহারে যাচ্ছিল বাসটি। এরপর চাকুলিয়া থানার মনোরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এক মহিলা-সহ দুই জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০ জন বাসযাত্রী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার অন্তর্গত কানকি ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ আহতদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন  Digha Bus Accident : দিঘাগামী চারচাকার সঙ্গে হাওড়াগামী বাসের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত্যু ৪ পর্যটকের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

তবে, কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত মৃতদের নাম জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, গাড়িটির গতি কত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গাড়ির চালক সুস্থ অবস্থায় ছিলেন কিনা, কাউকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

#BusAccidentInNorthDinajpurChakulia

#Latestbengalinews

 

About Post Author