Home » ঝাল-ঝোল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের সরষে চিকেন

ঝাল-ঝোল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের সরষে চিকেন

সময় কলকাতা ডেস্ক, ২৪ মেঃ রোজের পাতে মুরগির ঝোল আর কষা মোটেই ভালো লাগে না। মুরগির নতুন রেসিপির খোঁজ করেন সকলেই। তাই স্বাদ বদলাতে এবার বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন সরষে চিকেন। সরষে আর চিকেনের মেলবন্ধনে তৈরি এই সরষে চিকেন চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। রান্নাঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন সরষে চিকেন। সরষে চিকেন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন      Portugal National Football Team: অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে দল গড়ল পর্তুগাল, দলে জায়গা পেলেন রোনাল্ডো?

উপকরণ
মুরগির মাংস- ২৫০ গ্রাম
কাঁচা লঙ্কার পেস্ট- ১ চামচ
রসুনের পেস্ট- ১ চামচ
সরষের পেস্ট- ১ চামচ
টক দই- ১ চামচ
সরষের তেল- ২ চামচ
কাঁচা লঙ্কা- ৫ টা
হলুদ গুঁড়ো- ১/২ চামচ
চিনি- স্বাদ মতো
নুন- স্বাদ মতো

আরও পড়ুন 

পদ্ধতি  Lok Sabha Election 2024: প্রাক্তন ফুটবলার নাকি প্রাক্তন মেয়র? হাওড়া লোকসভা কেন্দ্রে শেষ হাসি কে হাসবেন? তরুণ বামপ্রার্থী কী আদৌ কোনও প্রভাব ফেলতে পারলেন?

প্রথমে মাংস ভাল করে ধুয়ে নিন। এরপর মাংসের মধ্যে রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, সরষের তেল, হলুদ গুঁড়ো এবং নুন মিশিয়ে ভাল করে ম্যারিনেট করে আধঘণ্টা রেখে দিন। কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে তাতে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলি দিয়ে নাড়তে থাকুন। এরপর দই মিশিয়ে ২ মিনিট ভাল করে নাড়তে থাকুন। এবার ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করতে থাকুন। মাংসের থেকে তেল ছাড়তে শুরু করলে অল্প জল দিয়ে আবার নাড়তে থাকুন। এবার পরিমাণ মতো জিরে গুঁড়ো, চিনি মিশিয়ে ৫ মিনিট নাড়াতে থাকুন। এরপর পরিমাণ মত সরষে বাটা এবং অল্প জল মিশিয়ে নাড়তে থাকুন। ২ মিনিট মত নাড়াচাড়া করে ওপর থেকে সরষের তেল ছড়িয়ে আঁচ বন্ধ করে দিন। ব্যস তৈরি সরষে চিকেন।

#Mustardchicken

#সরষেচিকেন  

About Post Author