Home » স্বাদ বদলাতে কাঁচা আম দিয়েই বানিয়ে ফেলুন লোভনীয় এঁচোড়ের কালিয়া

স্বাদ বদলাতে কাঁচা আম দিয়েই বানিয়ে ফেলুন লোভনীয় এঁচোড়ের কালিয়া

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৫ মেঃ এঁচোড় খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। ভাত, ফ্রায়েড রাইস হোক বা রুটি— সবকিছুর সঙ্গেই এঁচোড়ের যে কোনও কিছু একেবারে জমে যায়। এঁচোড়ের মানেই কি ঝাল-ঝোল? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন এঁচোড়ের কালিয়া। এঁচোড়ের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন এঁচোড়ের কালিয়া। কাঁচা আম এবং এঁচোড়ের মেলবন্ধনে তৈরি এঁচোড়ের কালিয়া একেবারে জমে যাবে। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে এঁচোড়ের কালিয়া। এঁচোড়ের কালিয়া বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  Cyclone’Remal’: ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’, ১৩০ কিমি গতিতে আছড়ে পড়ার সম্ভাবনা

উপকরণ

৫০০ গ্রাম এঁচোড়
১টি মাঝারি মাপের কাঁচা আম
আধ চা চামচ লঙ্কা গুঁড়ো
আধ চা চামচ ধনে গুঁড়ো
আধ চা চামচ গোটা জিরে
আধ কাপ টোম্যাটো কুচি
২টেবিল চামচ পেঁয়াজ কুচি
১ টেবিল চামচ আদা এবং জিরে বাটা
১ চা চামচ জিরে গুঁড়ো
১টি তেজপাতা
১টি শুকনো লঙ্কা
২টি ছোট এলাচ
৩টি কাঁচালঙ্কা
১ চা চামচ ঘি
আধ চা চামচ গরমমশলা গুঁড়ো
১ চা চামচ চিনি
স্বাদমত নুন

রন্ধন প্রণালী 

প্রথমে এঁচোড় কেটে তাতে নুন ও হলুদ জলে ভিজিয়ে রাখুন। এবার কাঁচা আম খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিন। এরপর প্রেশার কুকারে এঁচোড় সেদ্ধ করে রাখুন। কড়াইতে সর্ষের তেল গরম হলে জিরে, তেজপাতা, ছোট এলাচ এবং শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে থাকুন। এরমধ্যে আদা, জিরে বাটা দিয়ে দিন। একে একে সব রকম গুঁড়ো মশলা ও টোম্যাটো কুচি দিয়ে দিন। এবার ভাল করে কষাতে থাকুন। কিছুক্ষণ পর কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে আমকুচি দিয়ে দিন। এরপর সামান্য জল দিয়ে সেদ্ধ হতে দিন। আম একটু নরম হয়ে গেলে সেদ্ধ করা এঁচোড় দিয়ে দিন। ভাল করে নেড়েচেড়ে নামানোর আগে উপর থেকে ঘি, গরমমশলা ছড়িয়ে দিলেই তৈরি এঁচোড়ের কালিয়া।

#এঁচোড়েরকালিয়া

#Latestbengalinews

About Post Author