সুজয় ভট্টাচার্য, সময় কলকাতা,২৭ মে : বঙ্গের বিভিন্ন জায়গার মত রেমালের প্রভাবে পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ জায়গায় জনজীবন বিপর্যস্ত। একদিকে ঝড়,অন্যদিকে জল থইথই হয়ে ভাসছে বেশ কিছু এলাকা। রেমালের ফলশ্রুতি হিসাবে প্রাণহানিও ঘটেছে পূর্ব বর্ধমানে।

এক মর্মান্তিক ঘটনায়, রেমালের পরোক্ষ ফলশ্রুতি হিসেবে মেমারির দলুইবাজারের কোঙারপাড়ায় প্রাণ হারান বাবা ও ছেলে । মৃত পিতা পুত্রের নাম নাম ফড়ে সিং (৬৪) ও তরুণ সিং (৩০)। সূত্রের খবর , রেমালের তাণ্ডবে ভেঙে গিয়েছিল কলাগাছ। ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়েছিলেন ফড়ে সিং। সেখানেই বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসেন তিনি। বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তরুণ সিংও। দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।

পূর্ব বর্ধমানের কাটোয়ায় রবিবার থেকে বন্ধ ফেরিঘাট আটকে পড়েন যাত্রীরা। সোমবার ভোররাত থেকে ঝোড়ো হওয়া সঙ্গে বৃষ্টি। রবিবার সন্ধ্যা থেকে সমস্ত দোকান পাট বন্ধ। রাস্তায় লোকজন নেই। অনেক জায়গায় বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন রেমালের দাপটে। কাটোয়া সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জলমগ্ন।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী