Home » নাগরাকাটা যুবক খুনে গ্রেফতার ৫

নাগরাকাটা যুবক খুনে গ্রেফতার ৫

সানী রায়,সময় কলকাতা ডেস্ক, ২৭ মে :  নাগরাকাটা যুবক খুনে তদন্ত  শুরু করে পুলিশ দ্রুত গ্রেফতার করল পাঁচ অভিযুক্ত ও সন্দেহভাজনকে ।রবিবার গভীর রাতে নাগরাকাটার কূর্তি চাবাগানের ফ্যাক্টরি লাইনে এক যুবককে পিটিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগে সোমবার বেলা বারোটা নাগাদ পাচজনকে গ্রেফতার করে নাগরাকাটা থানার পুলিস। এঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিস সুত্রেই জানা গিয়েছে মৃত যুবকের নাম কিষাণ কুমহার।বয়স ২৪ বছর।

জানা গিয়েছে, গত রবিবার গভীর রাতে মৃত যুবক কিষাণ কুমহার তিনি শৌচকর্ম সারতে  গিয়েছিলেন। সেই সময় কূর্তি চাবাগানেরই ছয়জন যুবক আচমকাই বাড়িতে ঢুকে কিষাণ কুমহারকে খুঁজতে থাকে। বাড়ির ভিতরে তাকে খুজে না পেয়ে বাথরুমের দরজা ভেঙে কিষাণকে টেনে হিচড়ে বের করে সুপারি গাছের মধ্যে বেধে লাঠিসোঁটা দিয়ে বেধরক মারধর করে। বাড়ির লোকেরা তাকে বাঁচানোর চেষ্টা করেও কিছু করে উঠতে পারে নি । পরে বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করা হয় ।

আরও পড়ুন ধর্মীয় স্থানের সামনে কাঁধে কাঁধ মিলিয়ে অতন্দ্র প্রহরায় দুই সম্প্রদায়ের মানুষ, সম্প্রীতির সুবাতাস বইছে ধূপগুড়িতে

সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ পরিবারের পক্ষ থেকে কৃষ্ণা গোয়ালা,গৌরভ গোয়ালা, মুকেশ গোয়ালা, করম গোয়ালা, অতিত ছেত্রি, ও সুন্দারজিত তিরকি উরাও এর নামে থানায় অভিযোগ দায়ের করে। এরপরই পুলিস তাদের বাড়ি থেকে পাচজনকে গ্রেফতার করে নিয়ে আসে।বাকি একজন অভিযুক্তর খোজে তল্লাশি শুরু করেছে পুলিস। দুপুর বারোটা নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।।

আরও পড়ুন Child Death in Fire: পূর্ব দিল্লির শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড , মর্মান্তিক মৃত্যু ৭ নবজাতকের

About Post Author