সময় কলকাতা ডেস্ক, ৩১ মেঃ পূর্ব ঘোষণা অনুযায়ী ভোটের প্রচার পর্ব শেষ হয়ে যাওয়ার পর কন্যাকুমারীর বিবেকানন্দ মেমোরিয়াল রকে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে জায়গাকে বিশ্ব চেনে ধ্যান মণ্ডপম নামে। প্রায় ৪৫ ঘণ্টা সেই ঐতিহাসিক স্থানেই ধ্যান করবেন মোদি। বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমের ভগবতী আম্মান মন্দিরে পুজো সেরে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী। ধ্যানের সময়কালে প্রধানমন্ত্রী তরল পানীয়জাত খাদ্য খাবেন বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ নাগাদ তিরুঅনন্তপুরমের ভগবতী আম্মান মন্দিরে পুজো দিয়ে তিনি ধ্যান শুরু করেছেন। আগামী ৪৫ ঘণ্টা তিনি ওই ঐতিহাসিক স্থানেই ধ্যান করবেবেন। এই ৪৫ ঘণ্টা শুধু তরল খাবার খাবেন প্রধানমন্ত্রী।

জানা গিয়েছে, এই ৪৫ ঘণ্টা মৌনব্রত পালন করবেন মোদি। অর্থাৎ কারও সঙ্গে কথা বলবেন না। এমনকী, ওই ধ্যানের জায়গা থেকে বাইরেও আসবেন না তিনি। বেশিরভাগ সময়টাই কাটাবেন ধ্যান করে। জানা গিয়েছে, ধ্যানের সময় কোনও অন্ন গ্রহণ করবেন না প্রধানমন্ত্রী। সম্পূর্ণ তরল ডায়েটে থাকবেন তিনি। তাঁর ডায়েটে মূলত থাকছে ডাবের জল, আঙুর ফলের রস এবং জুসের মতো তরল খাবার। প্রধানমন্ত্রীর ধ্যানে বসার প্রায় ১২ ঘণ্টা পর সংবাদসংস্থা ANI-এর এক্স হ্যান্ডেল থেকে ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে। ওইভিডিওয় দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেরুয়া বসন পড়ে স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে বসে ধ্যান করছেন। প্রধানমন্ত্রীর হাতে রয়েছে রুদ্রাক্ষের মালা। প্রসঙ্গত, আজ থেকে ১৩১ বছর আগে এখানেই ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ।
আরও পড়ুন জম্মুতে উত্তরপ্রদেশ থেকে আগত যাত্রী বোঝাই বাস খাদে পড়ায় নিহত অন্তত ২২
যদিও প্রধানমন্ত্রীর ধ্যান নিয়ে আগেই আপত্তি বিরোধিতা করেছে বিরোধীরা। ইন্ডিয়া জোটের নেতারা দাবি করেছেন, মোদীর ধ্যান টেলিভিশনে সম্প্রচার করা যাবে না। তাতে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হবে বলে দাবি করেছে তারা। কংগ্রেসের পাশাপাশি ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডির মতো দলও প্রধানমন্ত্রীর ধ্যান সম্প্রচারের বিরোধিতা করেছে। একযোগে তাদের দাবি, প্রধানমন্ত্রীর এই ধ্যান অধিবেশন আসলে নাটক, রাজনৈতিক লাভের কথা মাথায় রেখেই করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় খোঁচা দিয়ে বলেন, ৪৮ ঘণ্টার জন্য পাবলিসিটি স্টান্ট দেখাচ্ছেন। প্রশ্ন তোলেন, ধ্যান আবার কেউ ক্যামেরা নিয়ে করে নাকি?
#কন্যাকুমারীরবিবেকানন্দমেমোরিয়ালরক
#ধ্যানেবসলেনমোদি
#VivekanandaMemorialRockinKanyakumari
#Latestbengalinews
#প্রধানমন্ত্রীনরেন্দ্রমোদি


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর