সময় কলকাতা ডেস্ক, ৩০ মে :উত্তরপ্রদেশ থেকে আগত একটি যাত্রী বোঝাই বাস জম্মু-কাশ্মীরে মর্মান্তিক দুর্ঘটনার শিকার।বৃহস্পতিবার বাসটি সড়ক থেকে গিরিখাতে পড়ে যায়। আখনুর এলাকায় জম্মু পুঞ্চ হাইওয়েতে তান্ডা মোড়ে বাসটি গভীর খাদে পড়ে যাওয়াও কমপক্ষে ২২ জন যাত্রীর মৃত্যু হয় এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।ঘটনার পড়ে তড়িঘড়ি যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার অভিযান শুরু হয় বলে এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন।
বাসটি উত্তরপ্রদেশের হাতরাস থেকে আসছিল। আহতদের আখনুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।জম্মুর ডেপুটি কমিশনার বলেছেন, “উত্তরপ্রদেশের হাতরাস থেকে যাত্রী বহনকারী একটি বাস জম্মুর তান্ডা অঞ্চলের আখনুরের কাছে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে।”
আরও পড়ুন সবতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার : মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কি আরও একবার?


More Stories
উত্তর সিকিমের শিক্ষার্থীদের পাশে ভারতীয় সেনা
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
জামাইকার বিরুদ্ধে লড়াই করে হারল ভারত