Home » ভোট পরবর্তী হিংসা র জের, সিপিএম কর্মীর বাড়ির শৌচালয়ে বোমা বিস্ফোরণ

ভোট পরবর্তী হিংসা র জের, সিপিএম কর্মীর বাড়ির শৌচালয়ে বোমা বিস্ফোরণ

সময় কলকাতা ডেস্ক, ৬ জুনঃ ভোট পরবর্তী হিংসা কেতুগ্রামের মুড়-গোপালপুর পঞ্চায়েতের হাটমুড়গ্রামের উত্তরপাড়া এলাকায়। সিপিএম কর্মীর বাড়ির কংক্রিটের শৌচালয়ে ভয়াবহ বিস্ফোরণ। আর এই বিস্ফোরণের জেরে উড়ে গেল ছাদ। ভেঙে পড়ল সীমানা পাঁচিল। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

আরও পড়ুন   Optical Illusion: মাত্র ৫ শতাংশ পেরেছেন ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি কি তাদের মধ্য়ে একজন?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কেতুগ্রামের মুড়-গোপালপুর পঞ্চায়েতের হাটমুড়গ্রামের উত্তরপাড়া এলাকা। বিস্ফোরণের বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এরপরই স্থানীয় বাসিন্দারা দেখতে পান, শ্যামল ঘোষ নামে এক সিপিএম কর্মীর বাড়ির শৌচালয়ে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে উড়ে যায় শৌচালয়ের ছাদ। তড়িঘড়ি খবর পৌঁছয় কেতুগ্রাম থানার পুলিশের কাছে। খবর পেয়েই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপরই চলে চিরুনি তল্লাশি।

আরও পড়ুন   Lok sabha Election 2024ঃ সকাল ১১টা পর্যন্ত রাজ্যের নয় কেন্দ্রে ভোট পড়ল ২৮ শতাংশের বেশি, ভোটদানের হারে এগিয়ে বসিরহাট

স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, ‘গ্রামে অশান্তি করবার জন্য গণনার আগে থেকেই শ্যামল ঘোষ নিজের বাড়িতে বোমা মজুত করেছিল। এদিন আচমকাই সেই বোমা ফেটে এখন নিজের বাড়ির ছাগ উড়ে গিয়েছে।’ এদিকে, এই ঘটনার পর থেকেই শ্যামল ঘোষের পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছে। সিপিএম নেতৃত্বের দাবি শ্যামল ঘোষ সিপিএম কর্মী ছিলেন না। এই ঘটনার সঙ্গে সিপিএমের কোনও যোগ নেই। যদিও ঘটনার পর থেকে শ্যামল ঘোষকে এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না বলেই জানা গিয়েছে।

About Post Author