সময় কলকাতা ডেস্ক, ৮ জুনঃ কলকাতা থেকে পুরী যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা। বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন, আহত ১৫। জানা গিয়েছে, শনিবার কলকাতা থেকে পুরী গামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘাত হয় সিমেন্ট বোঝাই লরির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার হাঁদলা রাজগড় এলাকায়।
আরও পড়ুন Narendra Modi oath ceremony: এবার পালা মন্ত্রীসভা গঠনের! রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন কারা?
এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ২ বাসযাত্রী। এরপর স্থানীয়রা ১৫ জন আহত বাস যাত্রীদের উদ্ধার করে দ্রুত তাঁদের মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কয়েকজনের অবস্থা আরও সঙ্কটজনক হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, শ্যামলী নামের বাসটি কলকাতার এসপ্ল্যানেড থেকে রওনা হয়ে পুরীর দিকে যাচ্ছিল।
প্রসঙ্গত , ২ মাস আগে এই জাজপুরে পুরি থেকে কলকাতা গামী বাসের দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন দুইজন যাত্রী, আহত হয়েছিলেন প্রায় ২৫ জন। তবে, এদিনের এই দুর্ঘটনা কি করে ঘটলো? সবটাই তদন্ত করে দেখছে পুলিশ।
বাসের মধ্যে থাকা এক বাসযাত্রী জানান, ‘ মাঝরাতে আমরা সবাই বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করেই ভোরের দিকে বাসটা দোল খেতে শুরু করে। পরে জাতীয় সড়কের উপর উল্টে যায়। যাঁরা ছিলাম সকলের ব্যথা লেগেছে। হাত-পা-মাথায় আঘাত লেগেছে।’
#Latestbengalinews
#Busaccident


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান