Home » Jamai Sasthi: জামাই ষষ্ঠী উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের

Jamai Sasthi: জামাই ষষ্ঠী উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের

সময় কলকাতা ডেস্ক, ৮ জুনঃ প্রতি বছরই জামাই ষষ্ঠী উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারিরা হাফ ডে ছুটি পান। যদিও ২০২১ সালে জামাই ষষ্ঠী উপলক্ষে সরকারি কর্মীরা পূর্ণ দিবস ছুটি পেয়েছিলেন। তবে, এ বছর সরকারি কর্মীদের জামাই ষষ্ঠীর দিন ১২ জুন অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন।

আরও পড়ুন      Optical Illusion: অর্ধেকের বেশি লোক পারেনি, আপনি পারবেন নিচের ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে?

শুক্রবারই এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ জুন, জামাই ষষ্ঠী উপলক্ষে দুপুর ২টো নাগাদ সমস্ত সরকারি, সরকার পোষিত শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস কাছারি ছুটি হয়ে যাবে।

আরও পড়ুন   Narendra Modi Oath Ceremonyঃ জল্পনার অবসান! ঘোষিত হল তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথের দিনক্ষণ

প্রসঙ্গত, বাঙালির ১২ মাসে তেরো পার্বণ। ছোট থেকে বড়, যেরকম উৎসবই হোক না কেন, সবই আনন্দের সঙ্গে পালিত হয়। যার মধ্যে জামাইষষ্ঠী অন্যতম।বাঙালির ঐতিহ্যের এও এক পরম্পরা। এই দিনটিতে শ্বশুরবাড়ি গিয়ে পাত পেতে ভুরিভোজ করেন জামাইরা। জামাইদের আদর আপ্যায়নে ব্যস্ত হয়ে ওঠে শ্বশুর-শাশুড়ি। এ বছর ২৯ জ্যৈষ্ঠ ইংরাজির ১২ জুন বুধবার জামাই ষষ্ঠী পড়েছে।

#TheOccasionOfJamaiSasthi

#Latestebngalinews

About Post Author