সময় কলকাতা ডেস্ক: ১৬ জুনঃ গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল বিপর্যয়ের ঘটনার ৮৮ দিনের মাথায় অবশেষে চার্জশিট পেশ করল পুলিশ। ৭৩০ পাতার লম্বা চার্জশিটে খুন, খুনের চেষ্টা, ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এমনকী এই চার্জশিটে জমির মালিক প্রোমোটার-সহ ৬ জনকে মূল অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। ইতিমধ্যেই মেয়রের নির্দেশে কলকাতা পুরসভার কমিশনার ১৫ নম্বর বরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার -তিন জনকে সাসপেন্ড করা হয়েছে। কলকাতা পুরসভার সূত্রের খবর, ওই তিনজন আধিকারিকের বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ এসেছিল। বিষয়টি নিয়ে প্রথম থেকেই অস্বস্তিতে ছিল পুর প্রশাসন। এরপরই তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসার পর এ ব্যাপারে অর্ডার জারি হয়।
আরও পড়ুন UEFA Euro 2024: স্পেনের তরুণ ব্রিগেডের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ ক্রোয়েশিয়ার
উল্লেখ্য, গত মাসেই গার্ডেনরিচে হাজারি মোল্লা বাগান এলাকায় ৫১৩/৩ ব্যানার্জি পাড়া লেনে ঝুপড়ির উপর ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতল। ২৪ মার্চ রাত ১২ টার খানিকক্ষণ আগে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে ঘটে বিপত্তি। বাড়িটি নির্মীয়মাণ হওয়ায় সেখানে কেউ ছিলেন না। ওইদিন রাতে বহুতলটি যখন ভেঙে পড়ে তখন এলাকাবাসীরা বিকট শব্দ শুনতে পান, ভূমিকম্পের মতো অনুভূত হয়। নিমেষের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের একাংশ। বালি-সিমেন্টের ধুলোর ঝড় বইতে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পাশের যে ঝুপড়িতে বহুতলটি ভেঙে পড়ে সেখানেই বহু মানুষ আহত হয়েছেন।
চারদিন ধরে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ। ভগ্নস্তূপের মধ্যে থেকেই উদ্ধারকাজ চালায় এনডিআরএফ। আহতদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনকে মেটিয়াবুরুজের একটি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। ওইদিন রাতেই ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ উচ্চপদস্থ কর্তারা। পৌঁছন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও। রাত ৩ টে নাগাদ পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এরপর উদ্ধারকাজে আরও গতি আসে। রাতের অন্ধকারে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজে বেগ পেতে হয়। এছাড়া ঘটনাস্থলে পৌঁছনোর রাস্তা বেশ সংকীর্ণ হওয়ায় বিপর্যয় রাতের অন্ধকারে মোকাবিলা বাহিনী এবং দমকলের পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যায়।
#Calcuttamunicipality
#GardenReachBuildingCollapse


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!