Home » ইডির উপর হামলার ঘটনায় শেখ শাজাহান ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জিকে শর্তসাপেক্ষ জামিন দিল আদালত

ইডির উপর হামলার ঘটনায় শেখ শাজাহান ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জিকে শর্তসাপেক্ষ জামিন দিল আদালত

সময় কলকাতা ডেস্ক: ১৬ জুনঃ সন্দেশখালিকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। তারই মধ্যে এবার ইডির উপর হামলার ঘটনায় সন্দেশখালিকাণ্ডে প্রথম শর্তসাপেক্ষ জামিনে মুক্ত পেলেন শেখ শাজাহান ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জি। শনিবার ফারুক আকুঞ্জিকে পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তি দিয়েছেন বসিরহাট আদালতের বিচারক। তবে জামিনে মুক্তি পেলেও সন্দেশখালি এলাকায় ঢুকতে পারবে না ফারুক আকুঞ্জি। আদালত একাধিক শর্ত বেঁধে দিয়েছে তাঁকে। জানা গিয়েছে, সিবিআইয়ের কাছে নিজের ঠিকানা জানানোর পাশাপাশি সপ্তাহে দু’দিন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দিতে হবে ফারুককে। গত ৫ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ED এর উপর হামলা হয়। সেই হামলার ঘটনায় ন্যাজাট থানায় ED -র তরফ থেকে একটি এবং ন্যাজাট থানার পুলিশ শতপ্রণোদিত একটি মামলা দায়ের করে। 

আরও পড়ুন   Garden Reach Building Collapseঃ গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল বিপর্যয়ের ঘটনার চার্জশিট পেশ করল পুলিশ

এছাড়াও ইডি একটি মামলা দায়ের করে ন্যাজাট থানায়। ইডির উপর হামলার ঘটনায় মোট দুটি মামলা রুজু হয়। কেস নম্বর ৮ ও কেস নাম্বার ৯। এরপর হাইকোর্টের নির্দেশে কেস হস্তান্তর হয় CBI এর হাতে। গত ২৭ মে CBI এর পক্ষ থেকে চার্জশিট জমা দেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। চার্জশিটে শেখ শাজাহান, শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা, মোঃ সিরাজুল, জিয়াউদ্দিন মোল্লা, ফারুক আকুঞ্জি ও সিরাজ উদ্দিন সহ ৭ জনের নাম ছিল। শনিবার ফারুক আকুঞ্জির আইনজীবী আদালতে তার জামিনের আবেদন করেন। জামিনের বিরোধিতা করে সিবিআই-এর আইনজীবী। এরপর আদালত ফারুক আকুঞ্জিকে ব্যক্তিগত ৫ হাজার টাকার বন্ড এবং বেশ কিছু শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগে গত মাসেই শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। ইতিমধ্যেই শেখ শাহজাহানের (Shahjahan Sheikh) দুটি বিলাসবহুল গাড়ির হদিশ পেয়েছে ইডি। সূত্রের খবর, এক ঘনিষ্ঠের গোডাউনের লুকিয়ে রাখা হয়েছিল এই গাড়ি। কিছুদিন আগেই ইডি আধিকারিকরা সরবেড়িয়ার একাধিক জায়গায় হানা দেয়। সেইসঙ্গে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোসলেম শেখের বাড়িতেও হানা দেয় ইডি। তাঁর গোডাউনেই শাহজাহানের একাধিক বিলাসবহুল গাড়ির হদিশ পাওয়া গিয়েছে। যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ ইডি আধিকারিকদের। জানা গিয়েছে, ওই গাড়িগুলো লোক করা ছিল। লোক খোলার জন্য মেকানিক ডাকা হয় ইডির তরফে। এরপর লক ভেঙে গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয় কলকাতায়।

#ইডি

#শেখশাহজাহান

#Latestbengalinews

About Post Author