সময় কলকাতা ডেস্ক, ২৬ জুন : পনির কমবেশি সবারই খুব প্রিয় একটি খাবার। ঝোল হোক কিংবা টিক্কা বা চপ, পনিরের যে কোনও পদই একেবারে জমে যায়। কিন্তু পনির মানেই কি ঝোল ? অথবা বাটার মশালা ? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক পনির তন্দুরি। পনিরের স্বাদ ভিন্ন ভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন পনির তন্দুরি। ভাত কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে পনির তন্দুরি। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে ভিন্ন স্বাদের পনির তন্দুরি। পনির তন্দুরি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ
পনির: ৪০০ গ্রাম
তেল: ১/৪ কাপ
কসুরি মেথি গুঁড়ো: ১ চামচ
ধনে পাতা
আদাবাটা: ২ চামচ
রসুনবাটা: ১ চামচ
মাংসের মশলা: ২ চামচ
টক দই: ১ কাপ
নুন : স্বাদমত

প্রণালী
প্রথমেই পনির ছোট ছোট টুকরো করে কেটে রাখুন। পনিরের টুকরোগুলি আদাবাটা, রসুনবাটা, দই, মাংসের মশলা আর কসুরি মেথি দিয়ে ভাল করে ম্যারিনেট করে ২০ মিনিট রেখে দিন। এবার তন্দুরে বসিয়ে দু’দিক থেকে ভাল ভাবে গ্রিল করুন। এবার অন্য একটি পাত্রে তেল গরম করে তাতে কিছু পেঁয়াজ ভাজতে দিন। তারপর এর মধ্যেই আদা আর রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। আঁচ কমিয়ে ম্যারিনেট করা পনিরের টুকরোগুলি দিয়ে দিন কষানো মশলার মধ্যে। জল দিয়ে ভাল করে নাড়ুন। তারপর ঢাকা দিয়ে রেখে দিন অল্প আঁচে। মিনিট পাঁচেক পর কসুরি মেথি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন পনির তন্দুরি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি