Home » কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাকাণ্ডে সাসপেন্ড রাঙাপানির স্টেশন মাস্টার নীরজ তিওয়ারি

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাকাণ্ডে সাসপেন্ড রাঙাপানির স্টেশন মাস্টার নীরজ তিওয়ারি

সময় কলকাতা ডেস্ক, ১২ জুলাই: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাকাণ্ডে বড় পদক্ষেপ রেলের। এবার কর্তব্যে গাফিলতি ও তথ্য চেপে যাওয়ার অভিযোগে সাসপেন্ড করা হল রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টার নীরজ তিওয়ারিকে। ইতিমধ্যেই তিনজনকে এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টারের ভূমিকা যথাযথ ছিল না। পেপার ক্লিয়ারেন্স সিগন্যাল দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত কিছু ভুলের বিষয় উঠে এসেছিল।এ প্রসঙ্গে চিফ লোকোমোটিভ ইন্সপেক্টর ওমপ্রকাশ শর্মা বলেন, ‘ঘটনার দিন রাঙাপানি এবং চটের হাট স্টেশনের মধ্যে সমস্ত স্বয়ংক্রিয় সিগন্যাল বিকল ছিল। বিশেষ করে রাঙাপানি স্টেশনের ডাউন লাইনের স্টার্টার এবং এডভ্যান্স স্টার্টার সিগন্যাল। সেক্ষেত্রে অ্যাবসলিউট ব্লক সিস্টেমে ট্রেন চালানো উচিত ছিল।’

আরও পড়ুন  সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস, টানা কতদিন চলবে এই ঝড়-বৃষ্টি? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

প্রসঙ্গত, গত ১৭ জুন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানি ও চটেরহাট স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। মালগাড়ি ও কাঞ্চনজঙ্ঘার সংঘর্ষে একাধিক কামরা লাইনচ্যুত হয়ে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় মালগাড়ির চালক, সহ-চালক, কাঞ্চনজঙ্ঘার গার্ড-সহ ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। রেল সূত্রে জানানো হয়েছিল, শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি ধীর ছিল। পিছন থেকে এসে ধাক্কা মেরেছে মালগাড়িটি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, সিগন্যালিংয়ের সমস্যার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। সিগন্যাল ফেল করেই মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পার্সেল ভ্যান মালগাড়ির ইঞ্জিনের ছাদে উঠে যায়। পিছনের কামরাটি দুমড়ে মুচড়ে যায়। তবে,, যে কামরাটি দুমড়ে গিয়েছে, সেটি অসংরক্ষিত কামরা ছিল। তাই স্বাভাবিকভাবেই প্রচুর মানুষের ভিড় ছিল তাতে। প্রাথমিকভাবে উদ্ধারকারী দলের সদস্যরাই বগি কেটে ভিতর থেকে আহত এবং মৃত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে।

আরও পড়ুন   ইডির গ্রেফতারি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

#সাসপেন্ডরাঙাপানিরস্টেশনমাস্টার

#KanchanjungaExpressAccident

About Post Author