Home » ক্লাস চলাকালীন নাইজেরিয়ার স্কুলে ভয়াবহ ধস, মৃত ২২ পড়ুয়া

ক্লাস চলাকালীন নাইজেরিয়ার স্কুলে ভয়াবহ ধস, মৃত ২২ পড়ুয়া

সময় কলকাতা ডেস্ক, ১৩ জুলাইঃ ক্লাস চলাকালীন নাইজেরিয়ার একটি স্কুল ভয়াবহ ধস। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২২ জন পড়ুয়ার! গুরুতর আহত বহু। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এদিকে, ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে প্রায় শতাধিক পড়ুয়া। জোর কদমে চলছে উদ্ধারকাজ। শুক্রবার দুর্ঘটনাটি ঘটে মধ্য নাইজেরিয়ার প্লেটু রাজ্যে।

আরও পড়ুন   By Election Result: উপনির্বাচনে বড় ধাক্কা বিজেপির! দেশের সাত রাজ্যের ১৩ আসনের মধ্যে ১১টিতে এগিয়ে ইন্ডিয়া জোট

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এদিন ক্লাস চলাকালীনই হুড়মুড়িয়ে ধসে পড়ে দোতলা স্কুলটি। সেসময় স্কুলে উপস্থিত ছিল দুশোর মত ছাত্রছাত্রী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। এদিকে, খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছয় উদ্ধারকারী দল, পুলিশ, দমকলনবাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২২ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত ১০০-র কাছাকাছি। তাঁদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসছে পড়ুয়াদের আর্তনাদ। সেখানে একশোর কাছাকাছি মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন   By Election Resultঃ রায়গঞ্জে জমজমাট লড়াই! বিজেপিকে পেছনে ফেলে ৫০ হাজার ভোটে জয়ী কৃষ্ণ কল্যাণী

এদিকে, এই ঘটনায় স্কুলের পরিকাঠামোর দিকেই আঙুল তুলছে স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, ওই স্কুলটি একটি নদীর তীরের খুব কাছেই অবস্থিত। পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে আগেও একাধিকবার প্রশাসনের তরফে এই ধরনের স্কুল বন্ধ করে দেওয়ার আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনও সুরাহা মেলেনি। আটকে থাকা পড়ুয়াদের অভিভাবকরা সকলেই প্রশাসনকে দ্রুত উদ্ধারকাজ শেষ করার আবেদন জানিয়েছেন। দুর্ঘটনা প্রসঙ্গে ইতিমধ্যেই নাইজেরিয়ার ন্যাশনাল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, ‘ আহতদের সবসরকম চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসার জন্য হাসপাতালগুলোকে কোনও নথি কিংবা অর্থ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

#schoolcollapsesinnigeria

#Latestbengalinews

About Post Author