সময় কলকাতা ডেস্ক, ১৪ জুলাই : “গোপন কথাটি রবে না গোপনে ” – খাজানাকে জানার আগ্রহ বরাবরের। রহস্যপুরীর রত্নভান্ডার নিয়ে সেরকমই আগ্রহ ছিল। আগ্রহ মিটল কি? কি আছে রহস্যপুরীর রত্নভান্ডারে?
ছেচল্লিশ বছর সময় কাল খুব কম নয়। প্রায় চার যুগ। ১৯৭৮সালে শেষবার খোলা হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান্ডার। ৪৬ বছর পরে অলংকার, মণি -মুক্তা,সোনা ও রুপো ভর্তি রত্নভান্ডার খোলা হল। দীর্ঘ প্রতীক্ষার অবসান।
অবশেষে খুলল রহস্যপুরীর রত্নভান্ডার । রবিবার ঠিক দুপুর ১টা বেজে ২৮ মিনিটে ‘পবিত্র মুহূর্তে’ খোলা হল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারের দরজা। অবশেষে তার দরজা খোলায় পর ভিতরে কী রয়েছে তা নিয়ে কৌতূহলী ওড়িশা-সহ গোটা দেশ। ৪৬ বছর পর রবিবার খুলল পুরীর মন্দিরের রহস্যময় রত্নভাণ্ডারের দরজা। শুভ তিথি মেনে দুপুর ১টা ২৮ মিনিটে পুরী মন্দিরের ভিতরে অবস্থিত রত্ন ভাণ্ডারের দরজা খোলা হয়।
রত্নভাণ্ডারের দরজা খোলায় পর ভিতরে কী রয়েছে তা নিয়ে কৌতূহলী ছিল ওড়িশা-সহ গোটা দেশ। আদালতের নির্দেশের পরও, বিভিন্ন টানাপোড়েনের কারণে খোলা যাচ্ছিল না পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দরজা। ওড়িশা বিধানসভা নির্বাচনে জয়ী হলে পুরীর রত্নভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেইমতো বিজেপি সরকার গড়ার পর শুরু হয়ে যায় প্রস্তুতি। সম্প্রতিই রাজ্য সরকারের তরফে জানানো হয়, ১৪ জুলাই রত্ন ভাণ্ডারের দরজা খোলা হবে। রত্ন ভাণ্ডারের ভিতরে কী কী রয়েছে, তা পরীক্ষা করার জন্য ১১ সদস্যের একটি বিশেষ কমিটি তৈরি করা হয়। এই ১১ সদস্যই রত্ন ভাণ্ডারের ভিতরে প্রবেশ করেন। এই ১১ সদস্যের টিমে রয়েছেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথ, শ্রী জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ পাধি, এএসআই সুপারিন্টেন্ডেন্ট ডিবি গদানায়ক ও পুরীর গজপতি মহারাজার পরিবারের এক সদস্য। রত্ন ভাণ্ডারের চারপাশ ঘিরে ফেলা হয় সিসিটিভি ক্যামেরায়। পুরী মন্দির সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রত্নভাণ্ডারের মধ্যে জগন্নাথ দেবের বৈদূর্য মণি ও নীলকান্ত মণি এবং নানান অলঙ্কার-সহ যাবতীয় মূল্যবান জিনিস রয়েছে। রত্ন ভাণ্ডারের বাইরের চেম্বারটি খোলা হয়েছে। আনা হয়েছে বিশেষ বাক্স। জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর যে গয়না-গাটি রয়েছে, তা ওই বাক্সে ভরে আপাতত অস্থায়ী স্ট্রং রুমে সরিয়ে রাখা হবে। এই স্ট্রং রুমে বাইরের কেউ ঢুকতে পারবেন না।

নিরাপত্তা কঠোর থেকে কঠোরতর করা হয়েছে মন্দিরের বাইরেও মোতায়েন করা হয়েছে ৱ্যাফ । জানা গিয়েছে, রবিবার শুধু রত্ন ভাণ্ডারের পরীক্ষা-নিরীক্ষার পর সোমবার রত্ন ভাণ্ডারের ভিতরের কুঠুরি খোলার চেষ্টা করা হবে। তারপরই জানা যাবে, রত্ন ভাণ্ডারের ভিতরে কী কী রয়েছে। এত বছর ধরে রত্ন ভাণ্ডার ঘিরে যে রহস্য তৈরি হয়েছে, তারও উদঘাটন হবে। মাত্র ছ’বছর আগেও রত্নভাণ্ডারের দরজা খোলা হয়েছিল। কিন্তু সেবার মাত্র ৪০ মিনিট পরই ওড়িশা সরকার সিদ্ধান্ত নেয় দরজা বন্ধ করে দেওয়ার। সেবার রত্নভাণ্ডারের অন্দরমহলও খোলা হয়নি। পুরীর রত্নভাণ্ডার খোলার খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। তিনি জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ প্রার্থনাও করেছেন। বলেছেন যে রত্ন ভাণ্ডার খোলার সৎ উদ্দেশ্য সফল হবে। সবমিলিয়ে, রহস্যপুরীর রত্নভান্ডার নিয়ে আগ্রহ ও উদ্দীপনা সর্বগামী।।
আরও পড়ুন চোপড়া কাণ্ডে মহম্মদ সেলিম ও অমিত মালব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্যাতিতার


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক