সময় কলকাতা ডেস্ক, ১৫ জুলাইঃ সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। সোমবার বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে ডিএ মামলাটি ওঠে। এদিন বিচারপতি হৃষিকেশ রায় জানান,কিছুদিনের মধ্যেই নতুন করে এই মামলার শুনানির দিন ধার্য করা হবে। এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে। এর আগে একাধিকবার এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল। কিন্তু, রাজ্য সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার কোনো নিষ্পত্তি না হওয়ায় বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ ১৫ জুলাই দিনটি ঠিক করা হয়। স্বভাবসিদ্ধ ভাবে এদিনও পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। দুসপ্তাহ পর পর শুনানির দিনক্ষণ জানা যেতে পারে বলেই সূত্রের খবর। মামলাটির বিস্তারিতভাবে শুনানি করতে চায় শীর্ষ আদালত।
আরও পড়ুন পঞ্চায়েত সমিতির দখল নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব খানাকুলে, মাথা ফাটল পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির
উল্লেখ্য, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে এক বছরেরও বেশি সময় ধরে আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। দীর্ঘদিন ধরে ধর্মতলার শহিদ মিনারে চলেছে তাঁদের আন্দোলন। মাস খানেক আগে তাঁরা অনশনও শুরু করেছিলেন। সেসময় চূড়ান্ত শুনানির আশায় দিল্লি গিয়েছিলেন আন্দোলনকারীরা। কিন্তু ওইদিনও তাঁদের আশাহত হতে হয়। সর্বোচ্চ আদালত একের পর এক শুনানির দিন ধার্য করলেও মামলার শুনানি পিছিয়ে যায়।

প্রসঙ্গত, ২০২২-এর মে মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারিদের ৩১ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা দেওয়ার নির্দেশ দেয়। সেই রায় চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল। সেই মামলারই শুনানি ছিল। রাজ্যের দাবি, হাইকোর্টের নির্দেশ মেনে কর্মচারিদের ডিএ দিতে গেলে সরকারের অতিরিক্ত ৪১ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় হবে। যা রাজ্য সরকারের পক্ষে বহন করা সম্ভব নয়। কিন্তু রাজ্য সরকারি কর্মচারিদের দাবি, ডিএ তাঁদের অধিকার। তা থেকে বঞ্চিত করা যাবে না। হাইকোর্টের নির্দেশের পরও রাজ্য সরকার ডিএ না দেওয়ায় সম্প্রতি আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মচারি সংগঠনগুলির যৌথমঞ্চ। ধর্মতলায় শহিদ মিনারের নিচে তাঁরা অনশন আন্দোলন শুরু করেছেন। বাম-কংগ্রেস, বিজেপি-সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল আন্দোলনকারীদের সমর্থন করছে। এরমধ্যে প্রতীকী ধর্মঘটও করেছে রাজ্য সরকারি কর্মচারি সংগঠনগুলি। কিন্তু সুপ্রিম কোর্টে বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় সমাধান সূত্র বের হতে দেরি হচ্ছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
#DACase
#Latestbengalinews


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !