সময় কলকাতা ডেস্ক, ২৪ জুলাইঃ জমি দখলকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। জমি দখল নিয়ে অশান্তির জেরে বুধবার সকালে থেকেই উত্তপ্ত উত্তর দিনাজপুরের ইসলামপুর। সংঘর্ষের জেরে প্রাণ গেল প্রৌঢ়ের। এই সংঘর্ষে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য হুসনারা বেগমের স্বামী ফরহাজের প্রত্যক্ষ মদত রয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন আয়কর পরিকাঠামোয় বড় বদল ! আয়করে ৭৫ হাজার টাকা পর্যন্ত ছাড় ঘোষণা, কী কী বড় ঘোষণা বাজেটে?
জানা গিয়েছে, মৌলালী গ্রামে পাঁচ বিঘা খাস জমি দখলকে কেন্দ্র করে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত সদস্য হুসনারা বেগমের স্বামী ফরহাজের সঙ্গে ফইজুলের দীর্ঘদিন যাবদ বিবাদ চলছিল। বুধবার সকালে ফরহাজ দলবল নিয়ে সেই জমি দখল করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বাধা দিতে গেলে সংঘর্ষের মাঝে পড়ে মজিবুর নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। আহত হয়েছেন বেশ কয়েকজন। মৃত এবং আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য জহিদুল ইসলাম দাবি করেছেন, এই ঘটনায় রাজনীতির কোনও যোগ নেই। পঞ্চায়েত সদস্যা হুসনারা বেগমের স্বামী ফরহাজের ব্যাক্তি স্বার্থে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।’ এ প্রসঙ্গে ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস বলেন, ‘ পুলিশ তদন্ত করছে। তবে এখনও কোনও অভিয়োগ জমা পড়েনি। জমি সংক্রান্ত বিষয় নিয়ে গন্ডগোল।’


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান