Home » বাঁচতে হলে যৌনতা জরুরি, গবেষণা বলছে অনিয়মিত যৌনতা মহিলাদের দ্রুত মৃত্যুর কারণ

বাঁচতে হলে যৌনতা জরুরি, গবেষণা বলছে অনিয়মিত যৌনতা মহিলাদের দ্রুত মৃত্যুর কারণ

সময় কলকাতা ডেস্ক, ২৬ জুলাই :  বাঁচতে হলে যৌনতা বা সেক্স একান্তই জরুরি। চমকে ওঠার কিছু নেই! যৌনতা নিয়ে বিভিন্ন দীর্ঘমেয়াদী গবেষণার ফসল সমৃদ্ধ তথ্য সামনে আসছে আর যৌনতা নিয়ে ধ্যানধারণা ক্রমেই বদলাচ্ছে। ২০০৫-২০১০ জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি পরীক্ষা সমীক্ষা (NHANES) এর তথ্যের উপর ভিত্তি করে সাম্প্রতিক গবেষণায় যা সামনে এসেছে সেখানে সুস্পষ্ট ফলাফল হিসেবে দেখা গিয়েছে মহিলাদের দীর্ঘ জীবন লাভের অন্যতম শর্তই হল যৌনতা। যৌনমিলনকে যৌনতার প্রধান শর্ত হিসেবে বিবেচনা করা হয়েছে। গবেষণা আর কী কী বলছে? বিস্ময়কর একাধিক তথ্য সামনে উঠে এসেছে।

দীর্ঘ গবেষণায় দেখা গিয়েছে, যে মহিলারা খুব কমই যৌন কার্যকলাপ করে থাকেন তাদের মৃত্যুর ঝুঁকি ৭০% বেশি থাকে। কাদের চেয়ে বেশি? যারা প্রতি সপ্তাহে অন্তত একবার যৌনমিলন করেন তাদের তুলনায় যৌনতা যারা কম করেন তাঁদের বাঁচার সম্ভাবনা সত্তর শতাংশ কমে যায়।
.
আরও বিস্ময়কর তথ্য যে, যে মানুষেরা নিয়মিত যৌনমিলন করেন তাঁদের তুলনায় যৌনতায় অনাগ্রহী ব্যক্তিরা সপ্তাহে একবারের চেয়ে কম বা আরও কম যৌনমিলন করেছে তাদের মৃত্যুর ঝুঁকি ১৯৭ শতাংশ বেশি। এই ফলাফলগুলি সাম্প্রতিক সাইকোসেক্সুয়াল হেলথ জার্নালে প্রকাশিত হয়েছে।

বাঁচতে হলে যৌনতা কেন জরুরি তার ব্যাখ্যাও করা হয়েছে।ঘন ঘন যৌনতা বহুবিধ স্বাস্থ্যকর সুবিধার কথা তুলে ধরেছে। যৌনতা ও যৌনমিলন এন্ডোরফিন এবং অক্সিটোসিনের মুক্তির মাধ্যমে মানসিক চাপ কমাতে এবং মেজাজ চনমনে করতে সহায়তা করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকেও বাড়িয়ে তুলতে পারে, শরীরকে সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে আরও প্রতিরোধী করে তোলে।

নিয়মিত যৌন কার্যকলাপ হৃদস্পন্দন এবং সঞ্চালন বৃদ্ধি করে কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নতি করে। শুধু এখানেই শেষ নয়,হরমোন প্রোল্যাক্টিন নিঃসরণের কারণে ঘুমের গুণমান উন্নত করে, যা শারীরিক ভাবে ঝরঝরে রাখে। ঘন ঘন যৌনতা পারস্পরিক ঘনিষ্ঠতা উন্নত করতে পারে এবং সম্পর্ককে শক্তিশালী করতে পারে। গবেষণা বলছে, সামগ্রিক মানসিক সুস্থতায় সেক্স বা যৌনতা আবশ্যিক। যৌনতা তাই জরুরি, অত্যন্ত জরুরি – দীর্ঘ গবেষণার ফলাফল অন্তত তাই বলছে।।

আরও পড়ুন নাবালক ছাত্রকে অশ্লীল ছবি পাঠিয়ে গ্রেফতার শিক্ষিকা

About Post Author