Home » নাবালক ছাত্রকে অশ্লীল ছবি পাঠিয়ে গ্রেফতার শিক্ষিকা

নাবালক ছাত্রকে অশ্লীল ছবি পাঠিয়ে গ্রেফতার শিক্ষিকা

সময় কলকাতা ডেস্ক, ২১ জুলাই : স্ন্যাপচ্যাটে ১৪ বছর বয়সী প্রাক্তন ছাত্রকে যৌনতায় ভরপুর অশ্লীল ছবি পাঠিয়ে চলেছিলেন  শিক্ষিকা। বিষয়টি জানাজানি হতেই গ্রেফতার হয়ে গেলেন শিক্ষিকা। ক্যাথলিক স্কুলের ২৪ বছর বয়সী মার্কিন শিক্ষিকা অ্যালানিস পিনিয়নকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের পুলিশ অশ্লীল ছবি পাঠানোর অভিযোগে একাধিক ধারায় অভিযুক্ত করেছে। শুক্রবার নিউ কাসল কান্ট্রি পুলিশ পিনিয়নকে গ্রেফতার করে এবং তাঁর কর্ম-প্রতিষ্ঠান সেন্ট ম্যারী ম্যাগডালেন স্কুলকেও বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রে নাবালকের সঙ্গে যৌনতা বা যৌন সম্পর্ক স্থাপনের আইন রীতিমত কড়া। তথাপি আইনও নাবালকদের সঙ্গে যৌনতার ঘটনা রুখতে পারছে না।  মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক শিক্ষিকা এর আগেও নাবালক ছাত্রর সঙ্গে যৌনতার অভিযোগে গ্রেফতার হয়েছেন। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী,  তথাপি তরুণী শিক্ষিকা পিনিয়নের ঘটনার লঘুত্ব বিচার করে বেলবন্ডে জামিন দেওয়া হয়েছে।

আরও পড়ুন বাংলাদেশের অস্থিরতার নেপথ্যে সিআইএ -পেন্টাগন নাকি বিপ্লবী ছাত্র আন্দোলন?

About Post Author