পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ২৮ জুলাই : এক একটি মানুষ তাঁদের স্বল্পকালীন জীবনে বর্ণময় হয়ে ওঠেন, হয়ে ওঠেন। হয়ে ওঠেন প্রভাবশালী, হয়ে ওঠেন জনপ্রিয়। হয়ে ওঠেন বিতর্কিত। এরকম একজন মানুষ ছিলেন ভেনেজুয়েলার রাষ্ট্রনায়ক হুগো সাভেজ। তিনি ছিলেন ফিদেল কাস্ত্রোর মিত্র- অনুরাগী আর মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য ক্ষুদ্র রাষ্ট্রের প্রতি আচরণ তথা (পীড়নমূলক-নীতির) প্রবল বিরোধী। তিনি মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে গাধা বলার স্পর্ধা রাখতেন। ইরান বা কিউবার বিরোধিতা করতেন। দেশের ক্ষমতার শীর্ষ থেকে তাঁকে সাময়িক অপসারণ করার প্রেক্ষাপটকে তিনি মার্কিন সাম্রাজ্যবাদের প্রকাশ বলে মনে করতেন। ভেনেজুয়েলাকে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সংস্কারের মাধ্যমে এক নতুন আদর্শের পথ দেখিয়েছিলেন। তাঁর প্রাথমিক আদর্শ সাম্যবাদ হলেও, তিনি ছিলেন মুক্ত বাজার অর্থনীতি ও সমাজতন্ত্রের মাধ্যমে গড়ে ওঠা এক নতুন পথের দিশারী। যদিও হুগো সাভেজ নিজেকে বলতেন বলিভারিয়ান বিপ্লবের দিশারী। তথাপি তাঁকে ইতিহাস মনে রাখবে এমন এক রাষ্ট্রনায়ক হিসেবে যিনি কখনোই আমেরিকার ছড়ি ঘোরানো মেনে না নিয়ে নিজশক্তির বলে নিজের দেশকে স্থিতি দিতে চেষ্টা করেছিলেন, সামগ্রিক উন্নয়নের রূপ দিতে চেয়েছিলেন।
হুগো সাভেজ বিতর্কিত দেশনায়ক। তার সমগ্র কর্মকাণ্ড অনন্য হলেও সর্বজন স্বীকৃত ছিল না। হয়তো এর কারণ এই যে, একটি বিশেষ ধ্যানধারণার একজন মানুষ আদর্শগতভাবে সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারেন না।হুগো ও পারেন নি। হুগো সাভেজ ভেনেজুয়েলার নিম্নবিত্ত গরীব মানুষের হৃদয়ের কাছে ছিলেন আর উচ্চবিত্ত বা ধনী সম্প্রদায়ের অনেকের কাছে তিনি কখনই পছন্দের মানুষ ছিলেন না। তবুও তার কর্মকাণ্ড ছিল অসামান্য। ১৯৮০ সালে দুর্নীতির বিরুদ্ধে তিনি তার অভিযান শুরু করেন। ১৯৯২ সালে তিনি ১২ হাজার সৈন্য নিয়ে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘোষণা করেন। এই অভ্যুত্থান দমন করে সরকার এবং যেতে হয় সাভেজকে। তথাপি এই সময় তিনি জাতীয় বীরের আখ্যা পেতে থাকেন।

দু দফা মিলিয়ে ১৪ বছরের রাষ্ট্রপতি ছিলেন তিনি। ১৯৯৯ সাল থেকে টানা রাষ্ট্রপতি থাকতে পারতেন তিনি, কয়েকদিনের জন্য তাঁর সরে যাওয়ার পিছনে তিনি বরাবরই সাম্রাজ্যবাদী শক্তির হাত দেখতে পেতেন। ২০১৩ সালে ক্যান্সারে মৃত্যু হওয়ার আগে পর্যন্ত তিনি খনিজ শক্তিকে ভরপুর ভেনেজুয়েলাকে বিশ্বের মানচিত্রে একটি শক্তিশালী দেশের রূপ দিতে চেয়েছেন।১৯৫৪ সালের ২৮ জুলাই জন্ম তাঁর। হুগো সাভেজ না থাকলেও, তাঁর ৭১ তম জন্মদিনেও তিনি রাজনীতির ইতিহাসে বড্ড প্রাসঙ্গিক হয়ে রয়েছেন।
আরও পড়ুন যৌন পুতুলের পতিতালয়কে পেছনে ফেলে যৌনশিল্পে জোয়ার আনবে কৃত্রিম বুদ্ধিমত্তা?


More Stories
মঙ্গল মিলন :এনসিপিআই থেকে কি সুদীপ- কাকলিরা বিজেপিতে?
প্রশ্নপত্র বিরোধী বিল পেশ,তুমুল বিশৃঙ্খলা সংসদের উভয়পক্ষে
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ