Home » বসিরহাটের নির্বাচন সংক্রান্ত নথি সংরক্ষণ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ হাইকোর্টের

বসিরহাটের নির্বাচন সংক্রান্ত নথি সংরক্ষণ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ হাইকোর্টের

সময় কলকাতা ডেস্ক, ৩১ জুলাইঃ লোকসভা নির্বাচনে বসিরহাটের ফল নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের। অভিযোগ ছিল, লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোটে কারচুপি, ছাপ্পা হয়্ছে। সেই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা করেন রেখা পাত্র। তাঁর দায়ের করা ইলেকশন পিটিশনের প্রেক্ষিতে বুধবার নোটিস জারি করল কলকাতা হাইকোর্ট। বসিরহাটের নির্বাচন সংক্রান্ত নথি,  ইভিএম, ব্যালট, সিসিটিভি, ডিভিআর সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। ৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন  Ration Scam: ম্যারাথন তল্লাশির পর মুকুলের চালকল থেকে উদ্ধার রেশন দুর্নীতির একাধিক নথি, উদ্ধার বাকিবুর রহমানের চালকলের নথিও

তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোটে কারচুপি, ছাপ্পা হয়েছে। সেই নিয়েই মামলা দায়ের করেন তিনি। হাইকোর্টের নির্দেশের নোটিস দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামকেও। বসিরহাটের নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য ও নথি সংরক্ষণ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ভিডিয়ো ফুটেজও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরে এই মামলার পরবর্তী শুনানি হবে।

আরও পড়ুন  Ration Corruption Case: রেশন দুর্নীতি মামলার তদন্তে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিককে তলব ইডির

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তারপরেই ভোটে কারচুপির অভিযোগ তোলেন তিনি। রেখা ছাড়াও কোচবিহার থেকে হেরেছেন নিশীথ প্রামাণিক। ঘাটাল থেকে পরাজিত হয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। ডায়মন্ড হারবার থেকে হেরেছেন অভিজিৎ দাস। আরামবাগ থেকে হেরেছেন অরূপকান্তি দিগর। নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির এই পাঁচ পরাজিত প্রার্থী। মূলত অভিযোগ ছিল, ভোটে কারচুপি হয়েছে। তাই নিজেদের কেন্দ্রে ভোট বাতিলের দাবি তুলেছিলেন তাঁরা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম পাঁচটি মামলা পাঁচটি পৃথক বেঞ্চে পাঠিয়ে দেন। রেখা পাত্রের মামলা রয়েছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। সেই মামলায় বুধবার সব পক্ষকে নোটিস দিল হাইকোর্ট।

#RekhaPatra 

#Latestbengalinews

#LokSabhaElection2024

 

About Post Author