Home » Weather Update: ঘূর্ণাবর্তের জেরে তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলা, শুক্রে দুর্যোগ আরও বাড়বে, জানুন ওয়েদার আপডেট

Weather Update: ঘূর্ণাবর্তের জেরে তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলা, শুক্রে দুর্যোগ আরও বাড়বে, জানুন ওয়েদার আপডেট

সময় কলকাতা ডেস্ক, ১ আগস্টঃ নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত! গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের জের, অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। বুধবার সন্ধ্যা থেকেই দুর্যোগ শুরু হয়েছে কলকাতায়। বৃহস্পতিবারও সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও তার আশেপাশের এলাকায়। সেইসঙ্গে বইছে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এদিন সকাল থেকেই একনাগাড়ে বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। একাধিক জেলায় রয়েছে কমলা সতর্কতাও। জানা গিয়েছে, দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে। আর এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

আরও পড়ুন     বসিরহাটের নির্বাচন সংক্রান্ত নথি সংরক্ষণ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ হাইকোর্টের

পূর্বাভাস বলছে, আগামী শনিবার থেকে ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ায় অনেকটাই স্বস্তি পেয়েছে শহরবাসী। শহরে একাধিক জায়গায় বৃষ্টির কারণে ট্রাফিক মুভমেন্ট কিছুটা স্লো চলছে। আপাতত গরম কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বৃহস্পতিবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৬- ৯২ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। তবে, বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকার কারণে বেলা যত বাড়বে অস্বস্তি বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে, শুক্রবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা-দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

#Weatherreport

#Weatherupdate

#Latestbengalinews

About Post Author