সময় কলকাতা ডেস্ক, ৩১ জুলাইঃ পাতুরি হোক বা বেগুন দিয়ে পাতলা ঝোল— নানা ভাবেই আট থেকে আশি সবার মন জয় করেছে ইলিশ মাছ। ইলিশ মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ইলিশ মানেই কি পাতুরি অথবা ফ্রাই? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক আম-কাসুন্দি ইলিশ। ইলিশ মাছের স্বাদ ভিন্নভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন আম-কাসুন্দি ইলিশ। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে আম-কাসুন্দি ইলিশ। বিশেষ করে পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে একবার এই আম-কাসুন্দি ইলিশ খেলে আর ভুলতে পারবেন না। আম-কাসুন্দি ইলিশ বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
৬ পিস ইলিশ মাছ
৪-৫টি কাঁচালঙ্কা
১ টি কাঁচা আম
আধ চা চামচ কালো জিরে
১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ আদা বাটা
আধ চা চামচ কালো জিরে
৩ টেবিল চামচ কাসুন্দি
স্বাদ মতো নুন ও চিনি
প্রয়োজন মতো সর্ষের তেল
আরও পড়ুন ভূমিধসে কেরলের ওয়ানড়ে মৃতের সংখ্যা ১৬৩ পার করল, প্রশাসনের নির্দেশে ওয়ানড় সফর বাতিল রাহুল-প্রিয়াঙ্কার
রন্ধন প্রণালী
প্রথমে ইলিশ মাছে নুন ও হলুদ ভাল করে মাখিয়ে নিন। এরপর ইলিশ মাছগুলি হালকা করে ভেজে তুলে রাখুন। কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিন। তাতে সামান্য হলুদ গুঁড়ো আর কাঁচা আমের টুকরো দিয়ে ভাল করে নাড়তে থাকুন। আম ভাজা ভাজা হয়ে এলে নুন, চিনি আর দু’ কাপ জল ঢেলে ফুটতে দিন। মশলা ঝোলের সঙ্গে ফুটে মিলেমিশে গেলে তাতে মাছের টুকরোগুলি দিয়ে দিন। এ বার সামান্য কাসুন্দি ছড়িয়ে ঝোল ফুটতে দিন মিনিট পাঁচেক। নুন-মিষ্টি চেখে নামিয়ে নিলেই তৈরি লোভনীয় আম-কাসুন্দি ইলিশ।
#Latestbengalinews
#আম-কাসুন্দিইলিশ
#Mango-kasundihilsa


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি