Home » যৌন সম্পর্ক স্থাপন এনার্জির বিনিময়, প্রতারণা হল আসক্তি : অর্জুন রামপাল

যৌন সম্পর্ক স্থাপন এনার্জির বিনিময়, প্রতারণা হল আসক্তি : অর্জুন রামপাল

সময় কলকাতা ডেস্ক, ২ অগাস্ট : প্রতারণা এক আসক্তির মত কাজ করে আর বিশেষ জনের সঙ্গে যৌনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌনতা ও প্রতারণা  প্রসঙ্গে খোলাখুলি মন্তব্য করলেন চিত্র তারকা অর্জুন রামপাল।যৌনতার মাধ্যমে প্রবল এনার্জি বা শক্তির বিনিময় হয় বললেন রক অনের খ্যাতনামা অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি জানিয়ে তার ব্যাখ্যাও দিয়েছেন অর্জুন রামপাল।

কার্যত সঙ্গীর প্রতি বিশ্বাসের প্রয়োজনীয়তারই ব্যাখ্যা করেছেন অর্জুন রামপাল। তাঁর মতে, বর্তমানে এত যে প্রতারণার ঘটনা তা আসক্তির নামান্তর। তাঁর মতে, যৌনতায় প্রচুর শক্তির বিনিময়ের বিষয় অনেকেই অনুভব করতে পারে না। একজন সঙ্গীর সঙ্গে থাকাটাই জরুরি। সব মিলিয়ে পারস্পরিক বিশ্বাসবোধের রক্ষার কথাই বলেছেন তারকা অভিনেতা।

অর্জুন রামপাল জানিয়েছেন , “আমি যৌনতা পছন্দ করি।আমি মনে করি যৌনতা আপনার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কিন্তু হ্যাঁ, আমি মনে করি একজন সঙ্গীর সাথে থাকা আরও গুরুত্বপূর্ণ।
আপনি যখন একটি বিছানা ভাগ করছেন, শারীরিক সম্পর্ককে ভাগ করে নিচ্ছেন, আপনি বুঝতে পারবেন না যে একটি বিশাল শক্তি বিনিময় হচ্ছে। আপনি সেই ব্যক্তির কাছ থেকেও যা গ্রহণ করছেন তা তাঁকে ফেরত দিচ্ছেন।এটা আপনার ডিএনএ-তে কোথাও যাচ্ছে।”

অর্জুন রামপাল আরও বলেন,তিনি এমন অনেক লোককে জানেন যাদের অন্য সঙ্গীর  প্রয়োজন পড়তে থাকে । তাঁর প্রশ্ন, ‘যারা খুব সুখী দাম্পত্যে রয়েছেন, তারা তাদের বিবাহ বন্ধনকে সুখী বিবাহ বলে থাকে অথচ জানি না কীভাবে এরকম সম্পর্ককে তারা সঠিক বলতে পারে!’

আরও পড়ুন প্যারিস অলিম্পিক ২০২৪ প্রভাব ফেলেছে যৌনকর্মীদের জীবন – জীবিকায়

About Post Author