Home » Hector Yuste : মোহনবাগানের লিগ শিল্ডজয়ী তারকাকে তুলে চমক দিল ইস্টবেঙ্গল

Hector Yuste : মোহনবাগানের লিগ শিল্ডজয়ী তারকাকে তুলে চমক দিল ইস্টবেঙ্গল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ অগষ্টঃ অবশেষে সব জল্পনায় সিলমোহর পড়ল। ষষ্ঠ বিদেশীর নাম ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। গত মরশুমে মোহনবাগানের হয়ে লিগ শিল্ড জয়ী হেক্টর ইয়ুতসে যোগ দিলেন লাল-হলুদে। একই সঙ্গে নতুন নজির গড়তে চলেছেন তিনি। প্রথম বিদেশী ফুটবলার হিসাবে কলকাতার দুই প্রধানের জার্সিতে দেখা যাবে স্প্যানিশ ডিফেন্ডারকে।

আরও পড়ুনঃ Diksha Dagar : গাড়ির পিছনে গাড়ির ধাক্কা, অলিম্পিক্সে দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রীড়াবিদ

আরও পড়ুনঃ প্যারিস অলিম্পিক ২০২৪ প্রভাব ফেলেছে যৌনকর্মীদের জীবন – জীবিকায়

গত মরশুমে মোহনবাগান রক্ষণে একমাত্র বিদেশী ছিলেন হেক্টর। আইএসএলে ৮ ম্যাচে ক্লিনচিট রাখার অনেকটা কৃতিত্ব তিনি দাবি করতেই পারেন। পরিসংখ্যান বলছে মোট ১৭ টি ব্লক, ৩৪ টি ইন্টারসেপশন ও ৮৬ টি ক্লিয়ারেন্স করেছেন তিনি। একটি গোল নিজে করেছেন, একটি গোল করিয়েছেন। ডিফেন্সে বিপক্ষের আক্রমণকে রুখে দেওয়ার পাশাপাশি দক্ষতা দেখিয়েছেন নিজের দলের আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রেও। মোহনবাগানের হয়ে লিগ শিল্ড ও ডুরান্ড জয়েও বড় ভূমিকা নিয়েছিলেন। কিন্তু আসন্ন মরশুমের জন্য হোসে মোলিনার দলে ঠাঁই হয়নি ৩৭ বছরের ডিফেন্ডারের।

আরও পড়ুনঃ IPL 2025 : আইপিএলের মালিকদের বৈঠকে শাহরুখ-ওয়াদিয়া সংঘাত চরমে, কী সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড?

আরও পড়ুনঃ Paris Olympics 2024 : প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদক ভারতের, শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল

কিন্তু এই শহরকে ভালবেসে ফেলা হেক্টর ফুটবলের মেক্কা ছেড়ে যেতে চাননি। তাই যখন ইস্টবেঙ্গল ক্লাব তাঁর সঙ্গে যোগাযোগ করে তিনি সময় নষ্ট না করে সম্মতি দিয়ে দেন। নতুন ক্লাবে নতুন ইনিংস শুরু করার জন্য মুখিয়ে রয়েছেন হেক্টর। তিনি জানিয়েছেন, “ইমামি ইস্টবেঙ্গল পরিবারে যুক্ত হতে পারায় আমি খুব খুশি। ক্লাবের মধ্যে উৎসাহ এবং উচ্চাকাঙ্খা আমায় আবারও কলকাতায় ফিরিয়ে এনেছে! ঐতিহাসিক এই ক্লাবের জার্সি গায়ে চাপানোর অনুভূতিই আলাদা। ক্লাবের সমর্থকরাও যথেষ্ট উৎসাহী এবং আবেগপ্রবণ। আমি নিশ্চিত এই মরশুমে আমারা নিজেদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারব। সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গৌরবের একাধিক মুহূর্ত তৈরি করব। জয় ইস্টবেঙ্গল।” পাশাপাশি ইস্টবেঙ্গল কোচ জানিয়েছেন, হেক্টরের অভিজ্ঞতা আইএসএল ও এএফসি কাপে কাজে লাগবে দলের।

About Post Author