সময় কলকাতা ডেস্ক : ২০২৪ প্যারিস অলিম্পিকে একের পর এক চমক দিয়ে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে সেমিফাইনালে পৌঁছে পদক জয় থেকে মাত্র এক কদম দূরে দাঁড়িয়ে রয়েছেন ভিনেশ ফোগাত।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইউই সুসাকি এক কিংবদন্তি। তাঁকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়ে প্যারিস অলিম্পিক ২০২৪ -এ কোয়ার্টার ফাইনালে ওঠার পরে ভিনেশ ফোগাত ইউক্রেনীয় কুস্তিগীর ও লিভাচকে ২ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন।সুসাকি, তাঁর বিভাগে কুস্তির রানী হিসেবে পরিচিত। অলিম্পিক চ্যাম্পিয়ন এবং চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন, আগে কখনও কোনও আন্তর্জাতিক ম্যাচ হারেন নি। তাই সেমিফাইনালে ওঠার চেয়েও কোয়ার্টার ফাইনালে ওঠা অন্যমাত্রা পেয়েছে এবং এই জয়ের আনন্দও ছিল ভিনেশের মধ্যে তীব্র। জাপানের চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জাপানের ইউই সুসাকি কে পরাজিত করার পর আবেগে ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাতকে ম্যাচ জেতার পর কাঁদতে দেখা যায়।
ভিনেশ ফোগাতের কুস্তি ক্যারিয়ার অত্যন্ত ঘটনাবহুল। আঘাতে জর্জরিত থেকেছেন তিনি। একাধিকবার তাকে ওয়েট ক্যাটাগরি বদলাতে হয়েছে। তার পছন্দের বিভাগ ৫৩ কেজি ক্যাটাগরি ছেড়ে তাঁকে প্যারিস অলিম্পিক ২০২৪-এ নামতে হয়েছে ৫০ কেজি বিভাগে। তবুও দমিয়ে রাখা যায়নি তাঁকে ।
কুস্তি ফেডারেশনের সভাপতি থাকাকালীন ব্রিজ ভূষণ শরণ সিংহের মহিলা কুস্তিগীরদের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। সেসময় আন্দোলনকারীদের সামনের সারিতে ছিলেন ভিনেশ। রাস্তায় বসে কেঁদেছেন। অলিম্পিকে কাঁদলেন তবে তা ছিল আনন্দাশ্রু। রাত ১০ টা ২৫ মিনিটে তাঁর সেমিফাইনালে লড়াই। জয় পেলেই ফাইনালে পৌঁছে যাবেন আর বলাবাহুল্য যে, সুসাকিকে হারিয়ে মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী জায়গায় রয়েছেন ভিনেশ।।


More Stories
Paris Para-Olympics :প্যারালিম্পিক্সে ফের সোনা ভারতের, জ্যাভলিনে নতুন রেকর্ড নভদীপের
Kapil Parmar: পারমারের হাত ধরে প্যারালিম্পিক্সে ২৫ তম পদক ভারতের
Jay Shah : ভারতীয় ক্রীড়াবিদদের পাশে বিসিসিআই, স্বাধীনতা দিবসের দিন বড় ঘোষণা জয় শাহের