সময় কলকাতা ডেস্ক, ১৪ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় এসেছে সিবিআই-এর একটি বিশেষ দল। এদিন সকালেই আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে শারীরিক পরীক্ষার জন্য কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে করে লালবাজার থেকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরীক্ষার পর ধৃত সঞ্জয়কে তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। এরপর পুলিশের প্রিজন ভ্যানে করেই তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগরের সিজিও কমপ্লেক্সে। গোটা প্রক্রিয়ার সময় সঙ্গে ছিলেন সিবিআইয়ের আধিকারিকরা।
এদিকে, ময়নাতদন্তের রিপোর্ট দেখে নির্যাতিতার পরিবার, সহকর্মী-পড়ুয়া-চিকিৎসকদের ধারণা, শুধু সঞ্জয় নয়, এই পাশবিক নির্যাতনের সঙ্গে যুক্ত আছে অনেকেই। সেক্ষেত্রে আরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এছাড়া মনে করা হচ্ছে, এই ঘটনার জট খুলতে বিশেষ সহায়ক হতে পারে নির্যাতিতার কল হিস্ট্রি। সিবিআই সূত্রে খবর, বুধবারই ধৃত সঞ্জয়কে শিয়ালদা আদালতে পেশ করে হেফাজতে চাওয়া হয়। এরপর শুরু হবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। একই সঙ্গে এদিন নিহত চিকিৎসকের মা – বাবাকেও জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। এমনকী কথা হতে পারে তাঁর প্রেমিকের সঙ্গেও।
আরও পড়ুন RG Kar Doctor Death: আরজিকর হাসপাতালের সেমিনার হল ভাঙার অভিযোগ, ফের কলকাতা হাইকোর্টে মামলা দায়ের
এদিকে, মঙ্গলবার আরজিকর হাসপাতালের সেমিনার হল লাগোয়া ঘর ভেঙে শুরু হয় সংস্কারের কাজ। আর তা নিয়েই তৈরি হয় জটিলতা। সঙ্গে সঙ্গে হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় ছাত্রদের। কেননা এই সেমিনার হল থেকেই উদ্ধার হয়েছিল নির্যাতিতার দেহ। আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই কেন শুরু হল সংস্কারের কাজ? প্রমাণ লোপাটের জন্যই কী সেমিনার হলটা ভেঙে দেওয়া হচ্ছে? একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। এবার সেই ইস্যুতেই আবার কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। সেটির জরুরি ভিত্তিতে শুনানির সম্ভাবনা রয়েছে। যদিও হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, যে ঘরে ওই মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেই ঘর ভাঙা হয়নি।
#Women’sSecurity&Safety
#Reclaim the Night
#RGkarHospital
#RGkarPrincipalSandeepGhoshresigned
#RGkarPrincipalSandeepGhosh
#RGKARDoctorDeath
#Latestbengalinews


More Stories
নেপাল সীমান্তে ঠিক কোথায় ধরা পড়েন জাহাঙ্গীর?
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী
প্রয়াত সাংসদ ঘনিষ্ঠ মাফিয়া তৃণমূল নেতা গ্রেফতার