সময় কলকাতা ডেস্ক,১৭ আগস্ট : আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তৎপর সিবিআই। হাইকোর্টের নির্দেশে গত মঙ্গলবার থেকেই তেড়েফুড়ে ময়দানে নেমে এই মামলার তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পর এবার আরজিকর কাণ্ডে সিকিউরিটি সুপারভাইজার-সহ ১০ জনকে তলব করল সিবিআই। অভিশপ্ত ওই রাতে কোন কোন নিরাপত্তারক্ষী কর্মরত ছিলেন। কার কোন কোন ফ্লোরে ডিউটি ছিল, কার্যত তা জানতেই এবার ডিউটি রোস্টার নিয়ে সুপারভাইজারকে তলব করেছে সিবিআই। অন্যদিকে, যে দুই অস্থায়ী নিরাপত্তারক্ষীকে আগেই হাসপাতালের তরফে সাসপেন্ড করা হয়েছিল, তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর।
আরও পড়ুন Train Accident: ফের ভয়াবহ রেল দুর্ঘটনা! গভীর রাতে লাইন থেকে ছিটকে গেল সবরমতী এক্সপ্রেসের ২০টি কোচ
প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবারই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করেছিলাম সিবিআই। কিন্তু এদিন সিবিআইয়ের ডাকে সাড়া দেননি তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, সন্দীপ ঘোষ এদিন দুপুরে স্বাস্থ্যভবনে গিয়েছিলেন। প্রায় ঘণ্টাখানেক সেখানে ছিলেন। সেখান থেকে ফেরার পথেই মাঝরাস্তা থেকে তাঁকে পাকড়াও করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় সিবিআই। রাতভর চলে জিজ্ঞাসাবাদ পর্ব। সূত্রের খবর, আরজিকর কাণ্ডে শনিবার সকালেও ম্যারাথন জেরা চলছে সন্দীপ ঘোষের।

উল্লেখ্য, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে তলব করেছে সিবিআই। তলব করা হয়েছে আরও এক মহিলা চিকিৎসককে। ধৃত সঞ্জয়কে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এই ঘটনায় সঞ্জয় ছাড়াও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে দাবি জানানো হয়েছিল হাসপাতালের জুনিয়র ডাক্তারদের তরফে।
অন্যদিকে, আরজিকরের ঘটনায় গত মঙ্গলবারই লালবাজারে তলব করা হয় মেডিসিন বিভাগের প্রধান এবং সহকারী সুপারকে। সূত্রের খবর, নিহত তরুণীর বাবা-মা জানিয়েছিলেন, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার তাঁদের ফোন করে জানিয়েছিলেন মেয়ে আত্মহত্যা করেছে।
#CBI
#SandeepGhosh
#CGOcomplex
#RGkarHospital
#RGkarPrincipalSandeepGhoshresigned
#RGkarPrincipalSandeepGhosh
#RGKARDoctorDeath
#Latestbengalinews


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি