সময় কলকাতা ডেস্ক , ২৭ আগস্ট: আরজিকরের ঘটনার প্রতিবাদে রাজ্য সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে মিছিল-আন্দোলন অব্যাহত। পড়ুয়াদের পাশাপাশি রাজনৈতিক দলগুলিও প্রতিবাদ কর্মসূচি নিচ্ছে প্রায় প্রতিদিনই। এই ইস্যুতে মঙ্গলবার, ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন। ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে ওই সংগঠনের তরফে সোশ্যাল মিডিয়ায় নবান্ন অভিযানের যে ডাক দেওয়া হয়েছে, তাতে গত শুক্রবারই সম্মতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।ওই কর্মসূচিতে রাজনৈতিক পরিচিতিকে সরিয়ে রেখে ‘ব্যক্তিগত’ ভাবে থাকার জন্য আগেই ইচ্ছাপ্রকাশ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসবের মাঝেই সোমবার রাতের পর হাওড়া স্টেশন থেকে ‘নিখোঁজ’ চার জন ছাত্রনেতা। নিখোঁজ চার ছাত্র হলেন শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার। গোটা বিষয়টি জানিয়ে মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। তারপরেই পুলিশ এই চার ছাত্রকে আটক করেছে বলে সোশ্যাল মিডিয়ায় আশঙ্কা প্রকাশ করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা লিখেছেন, হাওড়ায় স্বেচ্ছাসেবকদের ফুড প্যাকেট বিতরণের দায়িত্বে ছিলেন চার জন। হঠাৎ করে মধ্যরাতের পর হাওড়া স্টেশন থেকে তাঁদের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না, ফোনেও উত্তর পাওয়া যাচ্ছে না। আমরা সন্দেহ করছি, পুলিশ তাঁদের আটক করে থাকতে পারে। যদি তাঁদের কিছু হয়ে যায়, তার জন্য দায়ী থাকবে মমতার পুলিশ।
আরও পড়ুন ঢাকে কাঠি পড়ল দুর্গা পুজোর, চিরাচরিত প্রথা মেনে জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো সম্পন্ন হল বেলুড় মঠে
এদিকে, নবান্ন অভিযান ঘিরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, তার জন্য কলকাতা পুলিশের নিয়ন্ত্রাণাধীন এলাকায় ছ’হজার পুলিশকর্মী মোতায়েন থাকছেন।রেস কোর্স থেকে খিদিরপুর ব্রিজ হয়ে নবান্নে যাওয়ার রাস্তায় যেখানে পুলিশের ব্যারিকেড করা হয়েছে। সেখানে পুলিশের তরফে মাইকিং হচ্ছে। হাওড়া সেতুর কলকাতার দিকের অংশ-সহ পাঁচ জায়গায় থাকছে অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল। যার সঙ্গে থাকবে কাঠের সিজ়ার ব্যারিকেড। হাওড়ার দিকে নবান্নে যাওয়ার পথে চার জায়গায় লোহার ব্যারিকেড তৈরি করা হচ্ছে।
#CalcuttaHighCourt
#NabannaAbhijan
#Nabannacampaign
#ShuvenduAdhikari
#শুভেন্দুঅধিকারী
কলকাতাহাইকোর্ট


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !