সময় কলকাতা ডেস্ক, ২৯ আগস্ট : চলন্ত ট্রেনে আগুন আতঙ্ক! ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল শিয়ালদহ-বনগাঁ শাখার সংহতি স্টেশনের আগে। বৃহস্পতিবার দুপুর ৩.১৫ নাগাদ শিয়ালদহ থেকে আপ বনগাঁ লোকালটি ছেড়েছিল। এরপর ট্রেনটি হাবড়া স্টেশন ছেড়ে সংহতি স্টেশন পৌঁছনোর আগেই যাত্রীরা দেখতে পান চলন্ত ট্রেনের চাকা থেকে গলগল করে আগুন বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে চালক ট্রেন থামায়।
আরও পড়ুন UPSC Exam: এই নথি না থাকলে আর বসা যাবেনা UPSC পরীক্ষায়, বিতর্কের মাঝে নয়া নিয়ম কেন্দ্রের
এই ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে। আতঙ্কে রেললাইনে নেমে যান সকলে। এই ঘটনার জেরে এদিন বিকেল থেকেই শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুনের কবলে পড়া ট্রেনটিকে রেললাইন থেকে সরানো যায়নি। ফলে বনগাঁ পর্যন্ত ট্রেন চলছে না। আপ লাইনের সমস্ত ট্রেন আপাতত হাবড়া পর্যন্ত চলছে বলেই জানা গিয়েছে।
#Bongaonlocal
#Latestbengalinews
#Trainservicesdisrupted


More Stories
গজরাজদের খিদে পায়, হাতি কাহা কাহা চলে !
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি