সময় কলকাতা ডেস্ক, ৩১ আগস্ট : ফের রাজ্য প্রশাসনের শীর্ষপদে বড়সড় রদবদল করা হল। রাজ্যের অর্থ দফতরের সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হল মনোজ পন্থকে। অন্যদিকে, নতুন অর্থসচিব করা হল অতিরিক্ত মুখ্য সচিব পদ মর্যাদার অফিসার প্রভাতকুমার মিশ্রকে। পরিকল্পনা ও তথ্যদপ্তরের অতিরিক্ত দায়িত্বও তাঁকে দেওয়া হল। এতদিন প্রভাত কুমার সেচ দফতরের অতিরিক্ত মুখসচিব পদে ছিলেন। তার জায়গায় শেষ দফতরের দায়িত্ব নিলেন মনোজ পন্থ। সেচ ও জল সম্পদ উন্নয়ন দপ্তরের সচিব করা হল রোশনি সেনকে। তিনি মৎস্য দফতরের সচিব এবং পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল তাঁকে। শুক্রবার এই মর্মে নির্দেশিকা প্রকাশ করেছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।
আরও পড়ুন প্রায় ৫ ঘণ্টা পর বিটি রোডে অবরোধ উঠল, সিভিক ভলান্টিয়ার এবং পুলিশের বিরুদ্ধে দায়ের এফআইআর
অন্যদিকে, রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকার মেয়াদ শেষ হয়েছিল গত ৩১ মে। কিন্তু, ভোটের কারণে তাঁর মেয়াদ তিনমাস এক্সটেনশন করা হয়েছিল। সেক্ষেত্রে আজ, শনিবার রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার অবসর নেওয়ার কথা রয়েছে। তবে, নবান্ন সূত্ৰে খবর, এই পদে তাঁর মেয়াদ আরও তিন মাস এক্সটেনশন চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে। কিন্ত, সে ব্যাপারে এখনও প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনও সবুজ সংকেত আসেনি। সূত্রের খবর, শনিবার রাত অবধি কেন্দ্রের তরফে কোনো উত্তর না এলে রাজ্যের মুখ্যসচিব পদে নতুন নাম ঘোষণা করা হতে পারে। নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের অনুমোদনের জন্য শনিবার পর্যন্ত অপেক্ষা করা হবে। শেষ মুহূর্তেও যদি অনুমোদন না আসে, সেক্ষেত্রে প্রবীণ আইএএস আধিকারিককে নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করবে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, এই পদের দায়িত্বে বিবেক কুমারের আসার সম্ভাবনা প্রবল। তিনি এখন, ভূমি ও প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব পদে বহাল রয়েছেন।


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?