সময় কলকাতা ডেস্ক, ২ সেপ্টেম্বর : সন্দীপ ঘোষের পরে গ্রেফতার আরও তিনজন ।শুধুই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ গ্রেফতার হন নি সিবিআইয়ের হাতে। ২০২১ টেন্ডার দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে আরও তিনজন । একটি সূত্র জানাচ্ছে, দুর্নীতি মামলায় চিকিৎসক সন্দীপ ঘোষের পাশাপাশি আরও তিন জনের সিবিআইয়ের জালে পড়ে গ্রেফতার হয়েছেন ।জানা গিয়েছে, তথ্য প্রমাণ যা মিলেছে, তদন্তের গতি যেদিকে এগোচ্ছে তার ভিত্তিতেই গ্রেফতার ঠিকাদার ও সন্দীপ ঘোষের নিরাপত্তা রক্ষী সহ আরও তিনজন। গ্রেফতার হয়েছেন যারা তাদের নাম, পরিচয় জানা গিয়েছে। এরা হলেন বিপ্লব সিংহ, সুমন হাজরা ও আফসার আলী খান। এদের মধ্যে প্রথম দুজন ঠিকাদার, অন্যদিকে সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী আফসার আলীকে গ্রেফতার করা হয়েছে এদেরকেও দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে সিবিআই।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
অভয়া কাণ্ডের তদন্তের আওতায় আসতে পারেন মমতা
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?