সময় কলকাতা ডেস্ক, ৪ সেপ্টেম্বরঃ সোমবারের পর বুধবার! ফের ভয়াবহ দুর্ঘটনা মা উড়ালপুলে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বাইকের। ফ্লাইওভার থেকে ছিটকে ৫০ ফুট নিচে পড়লেন বাইকের পিছনে বসা আরোহী। গুরুতর জখম অবস্থায় ওই আরোহীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন দুপুরে মৃত্যু হয় তাঁর। মৃতের নাম কেশব ঝা।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলায় তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা
জানা গিয়েছে, বুধবার সকাল ৮টা ৪০ নাগাদ পার্ক সার্কাসের দিক থেকে বাইকটি আসছিল। বাইকে চালক ছাড়াও আরও একজন ছিলেন। সেসময় মা উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গার্ডরেলে ধাক্কা মারে। চালক কোনও মতে রক্ষা পেলেও আরোহী উড়ালপুল থেকে ছিটকে ৫০ ফুট নিচে পড়ে যান। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশের কর্মীরা জখম যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জখম হয়েছেন বাইক চালকও।
প্রসঙ্গত, এর আগে গত সোমবারই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল মা উড়ালপুলে। এদিন সকালে বাংলাদেশ হাই কমিশনের সামনে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। কলকাতার পিটিএস থেকে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের নিয়ে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল একটি সুমো। গাড়িতে ছিলেন তথ্য প্রযুক্তি সংস্থার ৯-১০জন কর্মী। হঠাৎই উল্টোদিক থেকে আসা একটি টাটা নেক্সন গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা মারে গাড়িটিকে। মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় দু’টি গাড়িই। দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুটি গাড়িরই একাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার জেরে কিছু ক্ষণের জন্য মা উড়ালপুল এবং এজেসি বোস রোড উড়ালপুলে কার্যত বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে ঘটনাস্থলে গিয়ে দু’টি গাড়িকেই বাজেয়াপ্ত করে পুলিশ। সেই ঘটনার দু’দিন পেরোতে না পেরোতেই ফের দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে।
#MaaFlyover
#Accidentsinmaaflyover
#Latestbengalinews


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !