Home » Dev: “উৎসব মানে এই নয় যে, প্রতিবাদ করতে আটকানো হচ্ছে”, টেক্কার টিজার প্রকাশ অনুষ্ঠানে এসে মুখ খুললেন দেব

Dev: “উৎসব মানে এই নয় যে, প্রতিবাদ করতে আটকানো হচ্ছে”, টেক্কার টিজার প্রকাশ অনুষ্ঠানে এসে মুখ খুললেন দেব

সময় কলকাতা ডেস্ক, ১৩ সেপ্তেম্বরঃ  প্রকাশ পেয়েছে টেক্কা টিজার। দেবের বহুপ্রতীক্ষিত ছবির প্রথম ঝলকই সাড়া ফেলেছে সমাজ মাধ্যমে। প্রথম ঝলকেই বোঝা গিয়েছে এই ছবিতে এক অন্যরকম চরিত্রে আভিনয় করেছেন দেব । টিজারের শুরুতেই দেখা গিয়েছে বন্দুক হাতে এক স্কুল পড়ুয়াকে অপহরণ করে পালাচ্ছেন তিনি। প্রধান সিনেমায় পুলিশ সাজা অভিনেতা টেক্কায় অপহরণকারী। তাঁকে ধরতে রুক্মিনীর নেতৃত্বে পিছু নিয়েছে একটা গোটা পুলিশ বাহিনী। সিনেমায় অভিনেতার মুখে শোনা গিয়েছে “পৃথিবীর সবথেকে বড় অপরাধ গরিব হয়ে জন্মানো পাপ।”

আরও পড়ুনঃ Female Doctor Threatened: “ইহা পে আর জি কর হো জায়েগা!” ফের মহিলা ডাক্তারকে হুমকি, প্রতিবাদে নেমেছেন বেসরকারি হাসপাতালের ডাক্তাররা

আরও পড়ুনঃ আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের শ্যালিকার ফ্ল্যাট থেকে উদ্ধার উত্তরপত্র, টেন্ডারের কপি

টিজার দেখেই অনুরাগীরা প্রশংসার ঝড় তুলেছেন সমাজ মাধ্যমে। অনেকের দাবি ‘টেক্কা’ দেবের কেরিয়ারে মাইলফলক ছবি হতে চলেছে। এদিকে টিজার প্রকাশের মধ্যেই আরজিকর কাণ্ড নিয়ে নতুন বার্তা দিয়েছেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী। সম্প্রতি মুখ্যমন্ত্রী জুনিয়ার ডাক্তারদের পুজোয় ফেরার ডাক দিয়েছিলেন। সেই ডাক প্রত্যাখ্যান করেছেন ডাক্তাররা। সমাজমাধ্যমেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বান নিয়ে নিন্দার ঝড় তুলেছেন একাংশ। জুনিয়ার ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী ডাকে পুজোয় ফিরব না। তাঁদের সুরে সুর মিলিয়েছেন টলিউড ইন্ডাস্ট্রির অনেকেও। এবার উৎসব নিয়ে মুখ খুললেন দেব। সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন, “উৎসবটা কী? মানুষকে একত্রিত করে রাখার জন্যই উৎসব হয়। মানুষের মনে প্রতিবাদ থাকলে, তা-ও উৎসবের মাধ্যমেই পরস্পরের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। উৎসব মানে এই নয় যে, কাউকে প্রতিবাদ করতে আটকানো হচ্ছে।” যোগ করেছেন আমাদেরও কাজ করে খেতে হয়। ঠিক আপনারা রোজ যেমন চাকরি করতে যান। পুজোর এই পাঁচ দিনের সঙ্গে বহু মানুষের রুজি-রুটি জড়িয়ে রয়েছে। সরকারের বিরুদ্ধে আমরা যেতেই পারি। তবে মানুষের বিরুদ্ধে তো যেতে পারব না। একটা বিচার পাওয়ার জন্য বাংলার হাজার হাজার মানুষের সঙ্গে আন্যায় করতে পারব না।”

আরও পড়ুনঃ আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের নার্কো টেস্টের অনুমতি দিল শিয়ালদহ আদালত

সম্প্রতি আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আর্টিস্ট ফোরামের হয়ে আন্দোলনে যোগ দিয়েছিলেন দেব। এদিন টিজার প্রকাশের অনুষ্ঠানে দেবের সঙ্গেই উপস্থিত ছিলেন আভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। যিনি ‘পুজোয় ফিরছি না’ বলে সম্প্রতি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। তবে সেই প্রসঙ্গ উল্লেখ না করেই দেব আরও বলেছেন, “এই ধরনের নারকীয় ঘটনা বন্ধ করতে হলে দেশের আইনে বদল আনতে হবে। ধর্ষকরা যেন এমন ঘটনা ঘটাতে ভয় পায়। শুধু নবান্ন ঘেরাও করে এর সমাধান করা যাবে না।”

About Post Author