Home » বিনীত গোয়েলের বিদায়,জুনিয়র ডাক্তারদের দাবি কার্যত মেনে নিলেন মুখ্যমন্ত্রী

বিনীত গোয়েলের বিদায়,জুনিয়র ডাক্তারদের দাবি কার্যত মেনে নিলেন মুখ্যমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক, ১৭ সেপ্টেম্বর : ইঙ্গিত স্পষ্ট ছিল। দু দফার বৈঠক ভেস্তে গিয়েছিল আগেই। তবে এবার অর্থাৎ সোমবারের বৈঠক ফলপ্রসু হওয়ার সুস্পষ্ট ইঙ্গিত ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জুনিয়র ডাক্তারদের সোমবারের বৈঠকে কার্যত জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবির মধ্যে একটি বাদ দিয়ে সবই মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যতম দাবি মেনে  সরিয়ে দেওয়া হচ্ছে  কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অর্থাৎ বৈঠকের অন্যতম নির্যাস বিনীত গোয়েলের বিদায় ।

সোমবারের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র ডাক্তারদের বক্তব্য শুনে এ নিয়ে সংশয় থাকার কথা নয় যে,অচলাবস্থা কাটতে চলেছে।  মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরোনোর পরে জুনিয়র ডাক্তারদের  বক্তব্য অন্তত সে কথাই সামনে এনেছিল। সন্ধে ছটা কুড়ি মিনিটে  জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে পৌঁছে যান। ৬টা ৫০ থেকে  প্রায় ৯টা পর্যন্ত দু থেকে আড়াই ঘন্টা বৈঠক চলে।জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবির একটি বাদ দিয়ে বাকি দাবি মেনে নিয়ে জুনিয়র ডাক্তারদের  দেওয়া অন্যতম শর্ত পূরণ করছে রাজ্য।কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হচ্ছে তাঁর পদ থেকে।

রাত পোহালেই সুপ্রিম শুনানি। জুনিয়র ডাক্তার পক্ষ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য আরজিকর হাসপাতাল কাণ্ড ঘিরে জুনিয়ার ডাক্তারদের চলতে থাকা কর্ম বিরতি ও দুপক্ষের জটিলতা মিটিয়ে নিতে আগ্রহী ছিল। তার একটি আরজিকর ধর্ষণ কাণ্ডের সুবিচারের বিষয়টি  বিচারাধীন বলে  মুখ্যমন্ত্রী এনিয়ে প্রতিশ্রুতি দেওয়ার বিষয় এড়িয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। তবে ধর্ষণ কাণ্ডে কলকাতা পুলিশের সিপির  ভূমিকা নিয়ে অসন্তুষ্ট চিকিৎসকদের দাবি মেনে নিয়ে সরিয়ে দেওয়া হল কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে। কর্মক্ষেত্রে  ডাক্তারদের নিরাপত্তার বিষয় নিয়ে দাবি মুখ্যমন্ত্রী কার্যত  আগেই মেনে নিয়েছিলেন। সূত্রের খবর,বিনীত গোয়েলকে সরানোর পাশাপাশি  ডিসি নর্থ কেও সরানো হতে পারে। মঙ্গলবার বিকেল চারটে বিনীত গোয়েলকে তাঁর কার্যভার থেকে সরকারিভাবে  অব্যাহতি দেওয়া হবে।।

বিনীত গোয়েলের বিদায়  #বিনীত গোয়েলের বিদায়

আরও পড়ুন Rahul Gandhi: রাহুল গান্ধীর জিভ কেটে এনে দিতে পারলেই পুরস্কার এগারো লক্ষ: সঞ্জয় গায়কোয়াড়

About Post Author