সময় কলকাতা ডেস্ক, ১৬ সেপ্তেম্বরঃ রাহুল গান্ধীর জিভ কেটে এনে দিতে পারলেই এগারো লক্ষ টাকার পুরস্কার। লোকসভার বিরোধী দলনেতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়লেন শিব সেনা শিন্ডের বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়। সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে তাঁর কোটা তুলে দেওয়ার মন্তব্য নিয়ে ইতিমধ্যেই অনেক সমালোচনা হয়েছে। এবার রাহুলকে আক্রমণ করেছেন মহারাষ্ট্রের শিব সেনা শিন্ডের বিধায়ক। তবে মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন গায়কোয়াড়ের এই ধরনের মন্তব্যকে বিজেপি সমর্থন করে না।

আরও পড়ুনঃ Arvind Kejriwal: “আগেই বারণ করেছিলেম রাজনীতিতে আসতে…..” কেজরির পদত্যাগ নিয়ে বিস্ফোরক আন্না
সোমবার সংবাদ মাধ্যমে শিব সেনা বিধায়ক গায়কোয়াড় বলেছেন, “আমেরিকায় গিয়ে রাহুল যে কোটা সংরক্ষণ তুলে দেওয়ার মন্তব্য করেছেন, তা তাঁর উত্তরাধিকার সূত্রে পাওয়া। এই কংগ্রেস একটা সময় ডঃ বিআর আম্বেদকরকে নির্বাচনে হারিয়েছিল। আজ সেই আম্বেদকরের তৈরি ব্যাবস্থাকে ভাঙতে চায় তাঁরা। এটাই কংগ্রেসের প্রকৃত রুপ।”এর পরই কথায় কথায় বিস্ফোরক মন্তব্যটি করেছেন গায়কোয়াড়। তাঁর হুঁশিয়ারি, “যে রাহুল গান্ধীর জিভ কেটে এনে দিতে পারবে তাকে এগারো লক্ষ টাকা পুরষ্কার দেব।” রাহুলকে নিশানায় রেখে সেনা বিধায়কের সংযোজন, “কংগ্রেস দেশকে ৪০০ বছর পিছিয়ে দিতে চায়। একদিকে দেশের পিছিয়ে পরা শ্রেণির মানুষগুলো সংরক্ষণের জন্য লড়াই করছেন, অন্যদিকে রাহুল মত নেতারা চায় তা তুলে দিতে।”
মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের বলেছেন “আমরা গায়কোয়াড়ের মন্তব্য সমর্থন করছি না ঠিকই তবে দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু সংরক্ষণ তুলে দেওয়ার পক্ষে ছিলেন। অতীতে রাজীব গান্ধীরও একই মত ছিল। এখন রাহুল গান্ধীও সেটাই চাইছেন। তাঁদের মতে সংরক্ষন দেশের উন্নয়নের পথে সব থেকে বড় বাঁধা।” গায়কোয়াড়ের মন্তব্যের পাল্টা কটাক্ষ করে মহারাষ্ট্রের কংগ্রেস মুখপাত্র অতুল লন্ধে বলেছেন, সঞ্জয় গায়কোয়াড় এই সমাজ ও রাজনীতিতে থাকারই যোগ্য নয়।” ফুঁসে উঠছেন কংগ্রেসের বিধায়ক ভাই জগপতও। তিনি বলেছেন, ‘সঞ্জয় গায়কোয়াড়ের মত নেতারা রাজনীতিকে নষ্ট করতে আসে। এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিৎ।”


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?