Home » Abhishek Banerjee: “দাবি মানা হয়েছে এবার কাজে ফিরুন”, জুনিয়ার চিকিৎসকদের উদ্দেশ্যে লম্বা টুইট অভিষেকের

Abhishek Banerjee: “দাবি মানা হয়েছে এবার কাজে ফিরুন”, জুনিয়ার চিকিৎসকদের উদ্দেশ্যে লম্বা টুইট অভিষেকের

সময় কলকাতা ডেস্ক, ১৮ সেপ্টেম্বর: জুনিয়ার চিকিৎসকদের লম্বা টুইট করে কাজে ফেরার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আরজি কর কাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা। সোমবার তাঁদের দাবি মেনে সিপি বিনীত গোয়েলকে অপসারণ করছেন মুখ্যমন্ত্রী। শহরে এসেছেন নতুন কমিশনার। কার্যত  এবার আন্দোলন ছেড়ে তাঁদের কাজে ফিরতে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বুধবার দুপুরে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে এই বার্তা দিয়েছেন তিনি।

আরও পড়ুন: “বিনীতের থেকেও ভয়ংকর মনোজ”, সাবধান বার্তা অর্জুনের

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় রাস্তায় নেমেছেন জুনিয়ার চিকিৎসকরা। সেই আন্দোলনের আজ চল্লিশতম দিনে সমাজ মাধ্যমে জুনিয়ার চিকিৎসকদের কাজে ফেরার ডাক দিলেন অভিষেক।   তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রথম দিন থেকে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত সব দাবিগুলি সমর্থন করেছি।  তাঁদের অধিকাংশ দাবি যুক্তিপূর্ণ বলেই মনে হয়েছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে, ১৪ দিনের মধ্যে বাংলার সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে সিসিটিভি বসানো হবে। নিরাপত্তা বিষয়ক পরিকাঠামো উন্নয়ন ঘটানো হবে। একইসঙ্গে রাজ্য সরকার তাঁদের দাবি মেনে কলকাতা পুলিশ এবং স্বাস্থ্যদপ্তরের একাধিক শীর্ষকর্তাকে অপসারণও করেছে।” তৃণমূল সংসদের আর্জি, “এবার জুনিয়র ডাক্তারদের সৌজন্য দেখানোর পালা। কর্মবিরতি তুলে কাজে ফেরা করা উচিত। জনগনের স্বার্থে রাজ্য সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তাঁদের।”

সবেশেষে কেন্দ্রীয় তদন্তবাহিনীকেও প্রশ্নের মুখে দাঁড় করাতে ছাড়েননি ডায়মন্ড হারবারের সংসদ। লিখেছেন, ‘সিবিআইকেও জবাব দিতে হবে। কোনও অপরাধী যেন রেহাই না পায়, তা নিশ্চিত করতে হবে। এবং দ্রুততার সঙ্গে দোষীকে শাস্তি প্রদান করতে হবে।” অভিষেকের সংযোজন, “তবে সিবিআইয়ের রেকর্ড তো ভালো নয়। তাঁরা একটিও তদন্ত শেষ দশ বছরে সুরাহা করতে পারেননি। ন্যায়বিচার বিলম্বিত করা ও তা  অস্বীকার করা একই ব্যাপার।” 

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে ফের প্রায় দেড় লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি, রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা

উল্লেখ্য, সোমবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের পরেও অবস্থান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়ার চিকিৎসকেরা। এদিন তাঁরা জানিয়েছেন,  “আমাদের চতুর্থ এবং পঞ্চম দফা দাবি মানতে হবে।  স্বাস্থ্যসচিবকে নিয়ে আমাদের যে দাবি ছিল, তা নিয়ে ফের আলোচনায় বসতে চাই। রাজ্য সরকারের সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। আমরাও কাজে ফিরতে চাই, আমরা চাই অতি দ্রুততার সঙ্গে এই অচলাবস্থা কাটুক।”

About Post Author