সময় কলকাতা ডেস্ক, ২৪ সেপ্টেম্বর: গোদের উপর বিষফোঁড়া! তিরুপতি মন্দিরের লাড্ডু নিয়ে ইতিমধ্যেই বিতর্ক উঠেছে তুঙ্গে। রাজনৈতিক মহল থেকে রক্ষণশীল হিন্দু সমাজে চলছে চাপানউতর। এরই মধ্যে আবার নতুন অভিযোগ আনলেন মন্দিরে আসা এক মহিলা ভক্ত। তাঁর দাবি গোরুর চর্বির ও মাছের তেলের পর এ বার তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে গুটখা পেয়েছেন তিনি।
বিস্ফোরক অভিযোগ তুলে ওই হমিলা ভক্তের জানিয়েছেন, “প্রসাদ বিলি করছিলাম। হঠাৎ বুক কেঁপে উঠল, দেখলাম কাগজে মোড়া গুটখা রয়েছে প্রসাদী লাড্ডুতে। এই ঘটনায় আমি মানসিকভাবে বিদ্ধস্ত, মন্দিরের পবিত্র প্রাসাদে আগেই কত কিছু মেশানোর অভিযোগ উঠেছিল। এদিন আবার গুটকা দেখে আমি অবাক।” অন্ধ্রপ্রদেশের ওই মহিলা ভক্তের বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মন্দিরের ভক্তদের মধ্যে। লক্ষ লক্ষ ভক্তের দাবি, প্রথমে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে গরুর চর্বি ও মাছের তেল মিশ্রিত ঘি এবং তারপর গুটখা পাওয়ার খবরে তিরুমালা তিরুপতি দেবস্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে। কার্যত এই অনাচার কবে বন্ধ হবে বলে কড়া প্রশ্ন উঠেছে মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে।
আরও পড়ুন: ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি, রেললাইন থেকে ছিটকে গেল ৫টি কামরা
এই বিতর্কের মাঝেই সোমবার ‘মহাশান্তি হোম’ করা হয় মন্দির প্রাঙ্গণে। মনে করা হচ্ছে মন্দিরকে অপবিত্র করা হয়েছে, যার কারণে এই হোম অপরিহার্য। হোমে অংশ নেন তিরুমালা তিরুপতি দেবস্থানমের এক্সিকিউটিভ অফিসার-সহ অন্যান্য ট্রাস্টি সদস্য এবং পুরোহিতরা। উল্লেখ্য, গত তিন দিন আগেই মন্দিরে হওয়া অনাচারের প্রায়শ্চিত্ত করতে এগারো দিনের উপবাস শুরু করেছেন বিখ্যাত অভিনেতা তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। এবার তিরুপতির পবিত্রতা ফেরাতে হোমের আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ুই প্রথম তিরুপতি মন্দিরের লাড্ডুতে গরুর চর্বি মেশানোর অভিযোগ এনেছিলেন। চন্দ্রবাবুর বক্তব্য ছিল, তাঁর ক্ষমতায় আসার আগে কংগ্রেস সরকার এই কাণ্ড ঘটিয়েছে। সরকারি এক ল্যাব টেস্টের রিপোর্ট থেকে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর লাড্ডুতে চর্বি থাকার অভিযোগ সত্য। বিতর্ক আরও ঘনীভূত হয় যখন রাম মন্দিরের প্রধান পুরোহিত সূত্রে জানা যায়, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনেও তিরুপতি থেকে এই লাড্ডুই গিয়েছিল রাম মন্দিরের প্রসাদ হিসাবে। তবে এদিন আবার নতুন করে গুটকা পাওয়ার ঘটনায় ফুঁসে উঠেছেন ভক্তেরা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
যুদ্ধের জাঁতাকলে ভারত