সময় কলকাতা ডেস্ক, ২৭ সেপ্টেম্বরঃ নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে চলছে টানা দুর্যোগ। শুক্রবার দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে উন্নতি হবে আবহাওয়ার। শুধু দক্ষিণবঙ্গ নয়, ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গেও। এদিকে, নিম্নচাপের জেরে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির শুরু হয়েছে। একটানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা। আশেপাশের জেলাগুলিও ভাসছে। শুক্রবার ও শনিবার দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হবে। এদিন সকাল থেকেই শহরের একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। আকাশও মেঘলা। সারাদিন আবহাওয়া এই রকমই থাকবে। কিন্তু, আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আরও পড়ুন আরজিকর বিতর্কের আবহেই টালা থানার নতুন ওসি হলেন মলয়কুমার দত্ত
পূর্বাভাস বলছে, শুক্রবারও সকালে থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। থামবে বৃষ্টিপাত। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।যদিও গত কয়েকদিনের একটানা বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে। আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দুর্যোগের পূর্বাভাস। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪. ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৯৩ থেকে ৯৮ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। রবিবারের মধ্যে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। বৃষ্টি হবে হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এছাড়াও ভারী বৃষ্টিতে ভাসতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। এ দিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তাছাড়াও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে দক্ষিণ মায়ানমার উপকূল পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।
#Weatherupdate #Latestbengalinews


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা