Home » এবার সাইবার ক্রাইমের শিকার খোদ সরকার, হ্যাক হয়ে গেল উত্তরাখণ্ডের সরকারি ওয়েবসাইট

এবার সাইবার ক্রাইমের শিকার খোদ সরকার, হ্যাক হয়ে গেল উত্তরাখণ্ডের সরকারি ওয়েবসাইট

সময় কলকাতা ডেস্ক, ৪ অক্টোবর: সাইবার ক্রাইম থেকে এবার নিজেদের বাঁচিয়ে রাখতে অক্ষম সয়ং সরকার। প্রথমে সুপ্রিম কোর্টের উইটিউব চ্যানেল এবার উত্তরাখণ্ডের সরকারি পরিষেবার সাইবার হানার ঘটনা সামনে এল! আকস্মিক সাইবার হামলার কারণে বৃহস্পতিবার সে রাজ্যের পুরো তথ্যপ্রযুক্তি ব্যবস্থা অচল হয়ে পড়ে। বন্ধ রাখা হয়েছিল সমস্ত সরকারি কাজকর্ম। সরকারের তরফে জানানো হয়েছে, অন্যান্য সরকারি ওয়েবসাইট গুলির পাশাপশি খোদ মুখ্যমন্ত্রীর দফতর ও রাজ্যের সচিবালয়ের ওয়েবসাইটের হ্যাকাররা হামলা করতে ছাড়েনি।

আরও পড়ুন: সবোর্চ্চ আদালতের নির্দেশে তিরুপতির লাড্ডু মামলার তদন্তে এবার সিবিআই

আরও পড়ুন: OPTICAL ILLUSIONS: জিনিয়াসরা শুধুমাত্র পেরেছেন নিচের দেওয়া ছবি দুটি থেকে ৩৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনিও চেষ্টা করে দেখুন

উত্তরাখণ্ড সরকারের মোট ১০০ টি ওয়েবসাইটকে হ্যাক করেছে হ্যাকাররা। রাজ্য সরকারকে তথ্যপ্রযুক্তি সহায়তা প্রদানকারী একটি সংস্থা এই পরিসংখ্যান জানিয়েছে। হ্যাক হওয়ার খবর জানা মাত্র সচিবালয়-সহ সমস্ত সরকারি দফতরের ওয়েবসাইটে যাবতীয় কাজ বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছিল। কারণ যেটুকু তথ্য হ্যাকাররা পেয়েছে সেটুকু ফিরিয়ে আনা না গেলেও নতুন কোনও তথ্য দিতে নারাজ সরকার। মুখ্যমন্ত্রীর হেল্পলাইন, জমি কেনাবেচার নথিভুক্তকরণের মতো গুরুত্বপূর্ণ কাজ দিনভর করা যায়নি।

আরও পড়ুন: Kolkata Police: রাজ্যবাসীকে শান্তিপূর্ণভাবে উৎসবে ফেরানোর উদ্যোগ, দ্বিতীয়ায় রোড ম্যাপ প্রকাশ কলকাতা পুলিশের

বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার এই হ্যাক হলে গোটা দিন ওয়েবসাইট গুলোয় কাজ বন্ধ রেখে তথ্য পুনরুদ্ধারের চেষ্টা চকিয়েছে সরকার। যদিও শুক্রবার সকাল পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করা যায়নি। উত্তরাখণ্ড ‘তথ্যপ্রযুক্তি উন্নয়ন সংস্থা’ (আইটিডিএ)-র বিশেষজ্ঞ দল সাইবার হামলা মোকাবিলার চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে। ঘটনার খবর পাওয়ার পর থেকেই উত্তরাখণ্ডের তথ্যপ্রযুক্তি সচিব নীতীশ ঝা এবং আইটিডিএ ডিরেক্টর নিতিকা খান্ডেলওয়াল আইটিডিএ কার্যালয়তেই রয়েছেন।

About Post Author