Home » মাওবাদী সংযোগের অভিযোগ তুলে পানিহাটি-আসানসোলে তল্লাশি পুলিশের, সঙ্গে এনআইএ

মাওবাদী সংযোগের অভিযোগ তুলে পানিহাটি-আসানসোলে তল্লাশি পুলিশের, সঙ্গে এনআইএ

সময় কলকাতা ডেস্ক, ১ অক্টবর: মাওবাদীদের সঙ্গে যোগাযোগ আছে বলে অভিযোগ দুই নারীর বিরুদ্ধে। একজন পানিহাটির শিপ্রা চক্রবর্তী ও অন্যজন আসানসোলের সুদীপ্তা পাল। মঙ্গলবার সকালে উভয়ের বাড়িতেই পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে তল্লাশি অভিযান চালালেন এনআইএ আধিকারিকেরা। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি তদন্তকারীদের। এনআইএ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সুদীপ্তা এবং শিপ্রা  আগে আসানসোলে একটি বাড়িভাড়া নিয়ে একসঙ্গে থাকতেন। বছর পাঁচেক আগে শিপ্রা আসানসোল থেকে চলে যান। তাঁর আসল বাড়ি উত্তর ২৪ পরগনার পানিহাটির পল্লিশ্রী এলাকায়। এদিন এক গোপন সূত্র থেকে গোয়েন্দারা জানতে পেরেছেন ছত্রিশগরের মাওবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে এই দুই মহিলার। 

আরও পড়ুন: ফের পূর্ণ কর্ম বিরতিতে জুনিয়র চিকিৎসকরা, এবার ১০ দফা দাবি সরকারের কাছে

মঙ্গলবার পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছে পানিহাটির পল্লীশ্রী এবং আসানসোলের ডিসেরগড় দুই এলাকাতেই। বাড়িতে এনআইএ তল্লাশির পর অভিযুক্ত সুদীপ্তার অভিযোগ, “তল্লাশির নামে বাড়ি তছনছ করেছেন তদন্তকারীরা। আমার একটাই কম্পিউটার ছিল, যার সাহায্যে লেখালিখি করতাম। এখন সেই কম্পিউটারের হার্ড ডিস্কটি ক্ষুকে নিয়ে চলে গিয়েছে পুলিশ।” তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেছেন সুদীপ্তা। কিছুটা একই প্রতিক্রিয়া পানিহাটির অভিযুক্তেরও। শিপ্রার বাড়ি থেকেও ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করে নিয়েছে এনআইএ। ২০২২ সালে মাওবাদী নেতা প্রশান্ত বোস গ্রেফতার হওয়ার পরে জানা গিয়েছিল, পূর্ব ভারত ছাড়াও উত্তর ভারতের চারটি জায়গা যেমন উত্তরপ্রদেশ, দিল্লি, পঞ্জাব ও হরিয়ানায় নেটওয়ার্ক তৈরি করেছেন মাওবাদীরা। এদিন তাঁর সূত্র ধরেই এই দুই মহিলার কথা জানতে পেরেছেন এনআইএ কর্তারা।

আরও পড়ুন: রাজন্যা-প্রান্তিকের স্বল্প দৈর্ঘ্যের ছবির মুক্তি বন্ধ করার আর্জিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আইনজীবী বৃন্দা গ্রোভার

আরও পড়ুন: আইএএস অফিসারের স্ত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় এবার বিক্ষোভ কংগ্রেসের

স্থানীয় সূত্রে খবর, ‘অধিকার’ নামক একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন দুই মহিলা। পরে ‘মজদুর অধিকার’ নামে একটি সংগঠন শুরু করেন এবং কয়লাখনির শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে তাঁরা আন্দোলন করেন। এ ছাড়াও একাধিক মানবাধিকার সংক্রান্ত বিষয়েও এই দুই সমাজকর্মীকে একাধিক বার সরব হতে দেখা গিয়েছে। এবার তাঁদের বিরুদ্ধেই সামাজিক কাজের আড়ালে মাওদাবী সংযোগের অভিযোগ এনেছে এনআইএ।

About Post Author